Ad Code

Ticker

7/recent/ticker-posts

একাদশ শ্রেণীর ভূগোল // অধ্যায়ঃ বারিমণ্ডল // অতিগুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর // WBHSE CLASS 11 MOST IMPORTANT VERY SHORT ANSWER TYPE QUESTION

একাদশ শ্রেণীর ভূগোল // অধ্যায়ঃ বারিমণ্ডল // অতিগুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর // WBHSE CLASS 11 MOST IMPORTANT VERY SHORT ANSWER TYPE QUESTION 



 1. আলবাট্রস মালভূমি' কোন্ মহাসাগরের তলদেশে অবস্থিত?

উঃ ক্যালিফোর্নিয়া উপদ্বীপের সীমানায় প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত

2. 'গ্র্যান্ড ব্যাংক' মগ্নচড়া কোথায় অবস্থিত? [XI-15] 

উঃ আটলান্টিক মহাসাগরে  

3. বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় ? 

উঃ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত অন্যতম শীতল জলের স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত।

4. সি-উইড কী? [XI-16]

উঃসি-উইড - যার আক্ষরিক অর্থ 'সামুদ্রিক আগাছা' - এক ধরণের শৈবাল। এটি এক ধরণের সালোক-সংশ্লেষণকারী ফুলবিহীন উদ্ভিদ এবং সাধারণত সাগর বা নদীর তলদেশে জন্মায়।

 5. সমুদ্র তলদেশের কোন্ অংশে সর্বাধিক পরিমাণ ‘স্থলভাগজাত অবক্ষেপ' দেখা যায়?

উঃ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের তলদেশে প্রায় 4000 – 10000 মিটারের মধ্যে এদের দেখা যায়। প্রশান্ত মহাসাগরের তলদেশে এদের বেশী লক্ষ্য করা যায়।

 6. কিসের  ভারত মহাসাগরে সমুদ্রস্রোত প্রবাহিত হয়? 

উঃ বায়ুপ্রবাহের ওপর ভিত্তি করে

7. দুই ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের লবণাক্ততার পরিমাণ কত? 

উঃ তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় সাধারণত বেশি এবং তাই বাষ্পীভবনের হারও বেশি , তাই লবণাক্ততা বেশি।

৪. কোন্ যন্ত্রের সাহায্যে সমুদ্রের লবণাক্ততা নির্ণয় করা হয়? 

উঃ Refractometer 

9. একটি চুনজাতীয় সিন্ধুকদের উদাহরণ দাও। 

উঃ টেরোপড সিন্ধুকর্দ

10. শৈবাল সাগর কী? 

উঃ ধারণত মহাসাগরের মধ্যভাগের স্রোতহীন, শৈবাল বা আগাছাভরা শান্ত অংশকে শৈবাল সাগর বা সারগাসো সি (Sargasso sea) বলে। | উদাহরণ:  আটলান্টিক মহাসাগর: পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তাকার এলাকাজুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণস্রোতের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার বর্গকিলােমিটার বিস্তৃত এই জলাবর্তের মধ্যাংশ স্রোতবিহীন, অর্থাৎ মাঝখানে জলের কোনাে প্রবাহ থাকে না। ফলে ওই স্রোতবিহীন অঞ্চলে নানারকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। এজন্য ওই অংশের নাম শৈবাল সাগর।

11. স্থলভাগের আগ্নেয়গিরি উৎক্ষিপ্ত সূক্ষ্ম পদার্থ সমুদ্র তলদেশে সঞ্চিত হলে তাকে কী বলে? 

উঃ  অগ্নুৎপাত জনিত অপক্ষেপ

12. অ্যাজোর্স কেপ সেন্ট ভিনসেন্ট শৈলশিরা কোন্ মহাসাগরের তলদেশে অবস্থিত? 

উঃ আটলান্টিক মহাসাগরে

13. মারিয়ানা খাত-এর গভীরতম অংশের নাম কী?

উঃ চ্যালেঞ্জার ডিপ যার গভীরতা গভীরতা প্রায় ১১,০৩৩ মিটার।

14. রিও গ্র্যান্ডি শৈলশিরা কোথায় অবস্থিত ? 

উঃ 

15. কোন্ সামুদ্রিক ভূমিরূপের ওপর অন্তঃসাগরীয় গিরিখাত সৃষ্টি হয় ?

উঃ 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code