Ad Code

Ticker

7/recent/ticker-posts

ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এবং সরলবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ // মাধ্যমিক ভূগোল // গুরুত্বপুর্ণ প্রশ্ন উত্তর /// ২০২৪// Write the characteristic of Tropical deciduous forest and Corniferous forest// madhyamik bhugol//2024 // imporatant question

ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ  এবং সরলবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ // মাধ্যমিক ভূগোল // গুরুত্বপুর্ণ প্রশ্ন উত্তর /// ২০২৪//  Write the characteristic of Tropical deciduous forest and Corniferous forest// madhyamik bhugol//2024 // imporatant question  



ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ-

আঞ্চলিক বন্টন-

অনুকূল পরিবেশ-বার্ষিক 100-200 সেমি বৃষ্টিপাত এবং 27°C-30°C গ্রীষ্মকালীন উষ্ণতা ও 15°C-20°C শীতকালীন উষ্ণতা যুক্ত অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।আর বার্ষিক 50-100 সেমি বৃষ্টিপাত এবং গড়ে 25°C-30°C উষ্ণতা যুক্ত অঞ্চলে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।

প্রধান প্রধান উদ্ভিদ-শাল, সেগুন, মহুয়া, কুসুম, আম, জাম, তেঁতুল, জারুল, চন্দন, পলাশ, কেন্দু, খয়ের, বেল, কুল, নিম, শিরীষ, হাতিঘাস, সাবাই ঘাস ইত্যাদি হল ভারতের প্রধান প্রধান ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ।

বৈশিষ্ট্য-

১)নির্দিষ্ট ঋতুতে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের পাতা ঝরে যায়। গ্রীষ্মের আগে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদদের এবং শীতকালে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদদের পাতা ঝরে যায়।

২)ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের সমন্বয়ে গঠিত অরণ্যের ঘনত্ব কম হয়।

৩)ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে একসাথে একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ লক্ষ্য করা যায়।

৪)ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের দৈর্ঘ্য কম (শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ) থেকে মাঝারি (আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ) হয়।

সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য

সরলবর্গীয় বনভূমি উত্তর গোলার্ধের ৫০˚ উত্তর অক্ষাংশ থেকে ৬৫˚ উত্তর অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। উত্তর গোলার্ধে এই অরণ্য রাশিয়া,কানাডা ,আমেরিকা যুক্তরাষ্ট্রে অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এছাড়া এই বনভূমি ইউরোপের সুইডেন, নরওয়ে, ফ্রান্স এবং এশিয়ার উত্তর চিন, জাপান এবং ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়।

সরলবর্গীয় অরন্যের বৈশিষ্ট্য গুলি সম্পর্কে নিম্নে আলোচিত হলো – 

1) এই অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী ও অত্যন্ত তীব্র। মহাদেশের অভ্যন্তরভাগে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। গ্রীষ্মকালে তিন মাস উষ্ণতা মাত্র 10 ডিগ্রি সেন্টিগ্রেড মতো থাকে। শীতকালে তুষারপাত হয় গাছের পাতায় তুষার যাতে জমতে না পারে তার জন্য পাতাগুলি কোণ বিশিষ্ট ও ছুঁচোলো মতো দেখতে হয়।

2) প্রায় নয় মাস তুষারাবৃত থাকার জন্য এই জাতীয় বনানীতে ঝোপঝাড় ও লতাগুল্ম জন্মাতে পারে না। সেজন্য এই বনভূমি তলদেশ খুব পরিষ্কার থাকে। 

3) এখানকার গাছগুলোর সাধারণত খুব দীর্ঘ ও শুরু হয় এবং কাণ্ডের অনেক ওপর থেকে ডালপালা জন্মায়।

4) এই বনভূমিতে একই প্রজাতির গাছ বিস্তীর্ণ এলাকাজুড়ে জন্মায়। 

5) সরলবর্গীয় বনভূমির কাঠ খুব নরম ও হালকা হয়।

6) সরলবর্গীয় বনভূমির গাছ গুলির আকৃতি মোচার মতো দেখতে হয়।

7) এই প্রকার বনভূমি বেশিরভাগ স্থানে মাঝারি ধরনের ঘন হয় কিন্তু অধিক শীত ও শুষ্ক অঞ্চলে বনভূমি হালকা ধরনের হয়।

8) এখানে চির সবুজ প্রকৃতির গাছ জন্মায়।

9) সরলবর্গীয় বনভূমি তে নানা ধরনের হাল্কা ও নরম কাঠের গাছ জন্মায়। এখানকার প্রধান কাজ গুলি হল – পাইন, স্প্রুস, বার্চ, হেমলক, ফার  প্রভৃতি।

মাধ্যমিক ভূগোল study material Click here

মাধ্যমিক ভূগোল // ৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর// ২০২৪ মাধ্যমিক  CLICK HERE

উত্তর ভারতের সমভূমি অঞ্চল আলোচনা কর CLICK HERE 

 উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য CLICK HERE 

পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য CLICK HERE 

ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো CLICK HERE 

 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code