Ad Code

Ticker

7/recent/ticker-posts

উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য// difference between northern and southern indian river// mp// 2024 সাজেশন // মাধ্যমিক পার্ট ১

 উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য// difference between northern and southern indian river// mp// 2024 সাজেশন // মাধ্যমিক পার্ট ১ 

সংজ্ঞাঃ 

উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে ভারতের মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে হিমালয় পর্বত , কারাকোরাম পর্বতসহ অন্যান্য উৎস থেকে অসংখ্য নদ – নদী উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়েছে । এরা উত্তর ভারতের নদ – নদী নামে পরিচিত ।

ভারতের মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল থেকে শুরু করে সমগ্র দক্ষিণ ভারতব্যপী বিভিন্ন উৎস থেকে অসংখ্য নদ – নদী উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়েছে । এরা দক্ষিণ ভারতের নদ – নদী নামে পরিচিত ।

উৎপত্তিঃ 

উত্তর ভারতের নদনদী গুলি প্রধানত হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন। হিমালয়ের উত্থানের আগেও কিছু নদীর অস্তিত্ব ছিল,তাই নদীগুলি পূর্ববর্তী প্রকৃতির।

দক্ষিণ ভারতের নদীগুলি প্রধানত মধ্য-ভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন। ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত হওয়ায় নদীগুলি অনুগামী প্রকৃতির।

গতিপথঃ

উত্তর ভারতের নদীগুলির উচ্চ, মধ্য, নিম্ন তিনটি গতিই সুষ্পষ্ট, তাই আদর্শ নদী।

দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথের বিভিন্ন পর্যায় অস্পষ্ট। 

গতিবেগঃ

উত্তর ভারতের নদীগুলি পার্বত্য অঞ্চলে তীব্র বেগ সম্পন্ন কিন্তু  মধ্য ও নিম্ন গতিতে ধীরগতি সম্পন্ন।

দক্ষিণ ভারতের নদীগুলিতে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রায় সব জায়গায় নদীগুলির বেগ বেশী।

বয়সঃ 

উত্তর ভারতের নদীগুলির বয়সে অপেক্ষাকৃত নবীন

দক্ষিণ ভারতের নদীগুলির বয়সে প্রাচীন

 জলপ্রবাহের প্রকৃতিঃ 

উত্তর ভারতের নদনদীগুলি হিমবাহের জলে পুষ্ট, তাই নিত্যবহ নদী।

দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, তাই অনিত্যবহ নদী। 

দৈর্ঘ্য ও  উপনদী ঃ 

উত্তর ভারতের নদীগুলির উপনদীর সংখ্যা বেশী ।এদের দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশী । যেমন গঙ্গা নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিমি  

দক্ষিণ ভারতের  নদীগুলির উপনদীর সংখ্যা কম । এদের দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম ।যেমন গোদাবরির দৈর্ঘ্য ১৪৬৫ কিমি 

নাব্যতা:

উত্তর ভারতের নদীগুলি উচ্চগতিতে খরস্রোতা হলেও সমভূমি প্রবাহে গতিবেগ কম হওয়ায় নাব্যতা বেশি।

দক্ষিণ ভারতের নদীগুলি সর্বত্রই খরস্রোতা বলে নাব্যতা কম।

বদ্বীপ:

উত্তর ভারতে নদী মোহনায় বিশাল আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে।

দক্ষিণ ভারতের সব নদীতে বদ্বীপ নেই।

জলসেচের সুবিধা

উত্তর ভারতের নদীগুলি বৃষ্টির জল আর বরফ গলা জলে পুষ্ট,তাই জলের পরিমাণ বেশি ।নদীগুলিতে সারাবছর জলের যোগান থাকায় জলসেচের সুবিধা হয় ।

দক্ষিণ ভারতের নদীগুলি কেবলমাত্র বর্ষার জলে পুষ্ট,তাই জলের পরিমাণ অনেক কম।বাঁধ দিয়ে জল ধরে না রাখলে নদীগুলি থেকে জলসেচ অসুবিধাজনক হয়ে পড়ে ।





Reactions

Post a Comment

0 Comments

Ad Code