Ad Code

Ticker

7/recent/ticker-posts

ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো//মাধ্যমিক ভূগোল // ২০২৪ // ৫ নম্বরের প্রশ্ন

 ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো//মাধ্যমিক ভূগোল // ২০২৪ // ৫ নম্বরের প্রশ্ন 



'হিমালয়' শব্দের অর্থ "বরফের বাসস্থান" ভারতের একেবারে উত্তরে এই পার্বত্য অঞ্চল অবস্থিত।উত্তর-পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারোয়া পর্যন্ত ধনুক বা আধখানা চাঁদের মত অবস্থান করছে। এর দৈর্ঘ্য: পশ্চিমে জম্মু কাশ্মীরের নাজ্ঞা পর্বত থেকে পূর্বে অরুণাচলপ্রদেশের নামচাবারোয়া পর্যন্ত প্রায় 2500 কিমি দীর্ঘ।এবং প্রস্থ: 300 থেকে 500 কিমি। গড়ে 250 কিমির মতো।

আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম থেকে পূর্বে হিমালয় পর্বতকে তিন ভাগে ভাগ করা যায়—

1.পশ্চিম হিমালয়

2.মধ্য হিমালয়

3.পূর্ব হিমালয়


পশ্চিম হিমালয়ঃ 


অবস্থানঃ জম্মু ও কাশ্মীর , পাঞ্জাব,হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত এই পশ্চিম হিমালয়। নাঙ্গা পর্বত থেকে নেপালের কালী নদী পর্যন্ত বিস্তৃত জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত হিমালয়ের অংশকে পশ্চিম হিমালয় বলে।

অবস্থান  ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয় কে 3 ভাগে ভাগ করা যায়।

 যথা—---
a.কাশ্মীর হিমালয়
b.পাঞ্জাব ও  হিমাচল হিমালয়
c.কুমায়ুন হিমালয় 


কাশ্মীর হিমালয়ঃ 

অবস্থান ও আয়তন:  জম্মু-কাশ্মীর রাজ্যের3.5 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে অবস্থিত । অঞ্চলটির গড় উচ্চতা ২০০০মি ।

পর্বতশ্রেণী: উত্তর থেকে দক্ষিণে অবস্থিত ছয়\টি পর্বত শ্রেণী পশ্চিম থেকে পুর্ব দিকে বিস্তৃত । 

১) শিবালিকের জম্মু ও পুঞ্জ পাহাড়   ২)  পিরপাঞ্জাল  পর্বত ,৩) হিমাদ্রি বা উচ্চ হিমালয় ৪) জাস্কার ৫) লাদাখ এবং ৬) কারাকরাম পর্বত শ্রেণী প্রভৃতি এখানকার প্রধান পর্বতশ্রেণী । কাশ্মীর হিমালয়ের উত্তরে রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী। এই পর্বতশ্রেণীর গডউইন অস্টিন বা K2  8611 মিটার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।

উপত্যকাঃ পিরপাঞ্জাল ও জাস্কার এর মধ্যে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা।

মালভূমি ঃ লাদাখ মালভূমি এই কাশ্মীর হিমালয়ের মধ্যেই অবস্থিত। 

গিরিপথ: প্রধান গিরিপথ গুলি হল বানিহাল(জওহর টানেল), জোজিলা, পিরপাঞ্জাল, বুন্দেলপীর। জোজিলার দক্ষিনে রয়েছে হিন্দু-তীর্থস্থান অমরনাথ গুহা।  

হ্রদ: কাশ্মীর হিমালয়ের মধ্যে বেশ কিছু হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডাল, উলার ,নাগিন ,আনজার প্রভৃতি।


পাঞ্জাব ও  হিমাচল হিমালয়


অবস্থান ও আয়তন: হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশ নিয়ে প্রায় 64,000 বর্গকিমি অঞ্চলজুড়ে হিমাচল হিমালয় বিস্তৃত।

গড় উচ্চতা: পশ্চিম হিমালয়ের এই অংশের গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার।

পর্বত শ্রেণী: ধওলাধর, পিরপাঞ্জাল, মুসৌরি, নাগটিব্বা প্রভৃতি এখানকার প্রধান পর্বতশ্রেণী।ধওলাধর পর্বতের জ্বালামুখী অন্যতম বিখ্যাত তির্থক্ষেত্র । 


উপত্যকা: এখানকার বিখ্যাত উপত্যকাগুলি হল কুলু, কাংড়া লাহুল, স্পিটি।


গিরিপথ: রোটাং, রওলাচলা প্রভৃতি গিরিপথ উল্লেখযোগ্য। বিখ্যাত রোটাং গিরিপথের মধ্য দিয়ে মানালি থেকে লাহুল উপত্যকা যাওয়া যায়।
 

কুমায়ুন হিমালয় 

অবস্থান ও আয়তন: উত্তরাখণ্ড রাজ্যের প্রায় ৬০ হাজার বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত।

গড় উচ্চতা: উত্তরে গড় উচ্চতা 6000 মিটারের বেশি কিন্তু দক্ষিণে  এর উচ্চতা মাত্র 600 মিটারের মত । 

পর্বত শ্রেণী: শিবালিক ও মুসৌরি এখানকার প্রধান পর্বতশ্রেণী। এই অংশে বেশকিছু তুষারাবৃত উঁচু উঁচু শৃঙ্গ রয়েছে যেমন নন্দাদেবী (7816 মিটার), কেদারনাথ (71 88 মিটার) কামেট, গঙ্গোত্রী ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ  প্রভৃতি।

হিমবাহ: কুমায়ুন হিমালয় এর উল্লেখযোগ্য হিমবাহ গঙ্গোত্রী, যমুনোত্রী, মানা, মিলাম।গঙ্গোত্রী  হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদী এবং যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। 

উপত্যকা: এই অংশের দক্ষিনে বেশকিছু উপত্যকা বা  দুন আছে ।যথা —দেরাদুন, চৌখাম্বা, কোটাপাতিয়া।

হ্রদ: কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ আছে  যা তাল নামে পরিচিত ।যেমন নৈনিতাল, সাততাল ,ভীমতাল,পুনতাল।





Reactions

Post a Comment

0 Comments

Ad Code