পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য// Difference between Eastern Himalaya and Western Himalaya // মাধ্যমিক ভূগোল// ২০২৪// ৫মার্ক্স প্রশ্ন উত্তর
অবস্থানঃ জম্মু ও কাশ্মীর , পাঞ্জাব,হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত এই পশ্চিম হিমালয়। নাঙ্গা পর্বত থেকে নেপালের কালী নদী পর্যন্ত বিস্তৃত জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত হিমালয়ের অংশকে পশ্চিম হিমালয় বলে।
নেপালের পূর্ব সীমার সিঙ্গালিলা পর্বতশ্রেণী থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারোয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হিমালয়ের অংশকে পূর্ব হিমালয় বলে।
উচ্চতাঃ
পশ্চিম হিমালয়ের গড় উচ্চতা ও বিস্তার (৮৮০ কিমি) অপেক্ষাকৃত বেশি।
পূর্ব হিমালয়ের গড় উচ্চতা ও বিস্তার (৭২০ কিমি) অপেক্ষাকৃত কম।
পর্বতশ্রেনিঃ
পশ্চিম হিমালয়ের প্রধান পর্বত শ্রেণী হল শিবালিক, পিরপাঞ্জাল ধওলাধর, পিরপাঞ্জাল, মুসৌরি, নাগটিব্বা নন্দাদেবী (7816 মিটার), কেদারনাথ (71 88 মিটার) কামেট, গঙ্গোত্রী ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ প্রভৃতি।
কাঞ্চনজঙ্ঘা (8586মিটার), সান্দাকাফু (3636 মিটার), ফালুট (3596 মিটার), পুর্ব হিমালয়ের গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী
শ্রেণীবিভাগঃ
অবস্থান ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয় কে 3 ভাগে ভাগ করা যায়।
যথা—---
a.কাশ্মীর হিমালয়
b.হিমাচল হিমালয়
c.কুমায়ুন হিমালয়
পূর্ব হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায়—--
দার্জিলিং সিকিম হিমালয়
ভুটান হিমালয়
অরুণাচল হিমালয়
উচ্চতা ও বিস্তার
পশ্চিম হিমালয় অনেক বেশি উঁচু ও বিস্তৃত।
পূর্ব হিমালয়ের উচ্চতা ও বিস্তার পশ্চিম হিমালয়ের তুলনায় কম।
ঢাল
পশ্চিম হিমালয়ের ঢাল কম এবং কম খাড়া।
পূর্ব হিমালয় বেশি ঢালবিশিষ্ট ও খাড়া।
জীব বৈচিত্র্য
পশ্চিম হিমালয়ে জীববৈচিত্র্য তুলনায় কম।
পূর্ব হিমালয়ে জীববৈচিত্র্য অধিক।
গিরিশৃঙ্গ ও হিমবাহের সংখ্যা
পশ্চিম হিমালয়ের গিরিশৃঙ্গ ও হিমবাহের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।
পূর্ব হিমালয়ে গিরিশৃঙ্গ ও হিমবাহের সংখ্যা অপেক্ষাকৃত কম।
গিরিপথ:
পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথ গুলি হল বানিহাল(জওহর টানেল), জোজিলা, পিরপাঞ্জাল, বুন্দেলপীর।
পুর্ব হিমালয়ের প্রধান গিরিপথ গুলি হল নাথুলা, জেলেপলা।

0 Comments