ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষ এবং পর্ণমোচী বৃক্ষের মধ্যে পার্থক্য লেখ?// মাধ্যমিক ভূগোল // ২০২৪// সাজেশন // Difference between tropical rain forest and deciduous forest // 2024// madhyamik
পর্ণমোচী এবং ক্রান্তীয় চিরহরিৎ গাছের মধ্যে মূল পার্থক্য হল যে গাছগুলি তাদের পাতাগুলি ঋতু অনুসারে ঝরে যায় যখন চিরসবুজ গাছগুলি মৌসুমী পাতার ঝরানো না দেখিয়ে সারা বছর তাদের পাতা রাখে।
আঞ্চলিক বন্টন
ভারতের প্রায় 12% অঞ্চল জুড়ে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। এদেশের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে; মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ইত্যাদি উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়।
ভারতের প্রায় 58 শতাংশ অঞ্চল জুড়ে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। এদেশের পশ্চিমবঙ্গ ও অসমের সমভূমি অঞ্চলে, হিমালয় পর্বতের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এবং মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়।আর ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও বিহারের পশ্চিমাংশে, উত্তরপ্রদেশের দক্ষিণ-পূর্বাংশে, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পশ্চিমাংশে এবং কর্ণাটক ও অন্ধপ্রদেশের কিছু অংশে ও ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়।
বৃষ্টিপাত ঃ
প্রধানত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, যেখানে বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি বেশি হয়ে থাকে।।
বার্ষিক 100-200 সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।আর বার্ষিক 50-100 সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।
উষ্ণতা ঃ
গড় উষ্ণতা 25°C-27°C, সেখানে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।
27°C-30°C গ্রীষ্মকালীন উষ্ণতা ও 15°C-20°C শীতকালীন উষ্ণতা যুক্ত অঞ্চলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।আর গড়ে 25°C-30°C উষ্ণতা যুক্ত অঞ্চলে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ও বৃদ্ধি লাভ করে।
প্রধান প্রধান উদ্ভিদঃ
শিশু, গর্জন, রোজউড, আয়রণ উড, মেহগিনি, চাপলাস, রবার, এবনি, পুন, তুন, বাঁশ, বেত ইত্যাদি হল ভারতের প্রধান প্রধান ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ।
শাল, সেগুন, মহুয়া, কুসুম, আম, জাম, তেঁতুল, জারুল, চন্দন, পলাশ, কেন্দু, খয়ের, বেল, কুল, নিম, শিরীষ, হাতিঘাস, সাবাই ঘাস ইত্যাদি হল ভারতের প্রধান প্রধান ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ।
পাতা ঝরাঃ
ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদদের সমস্ত পাতা কখনই একসাথে ঝরে পড়ে না, তাই এরা সারাবছর সবুজ থাকে।
নির্দিষ্ট ঋতুতে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের পাতা ঝরে যায়। গ্রীষ্মের আগে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদদের এবং শীতকালে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদদের পাতা ঝরে যায়।
সূর্যালোক প্রবেশ
ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদদের সমন্বয়ে গঠিত ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে সূর্যালোক প্রবেশ করতে পারে না। তাই এই অরন্যে দিনের বেলাতেও অন্ধকারময় পরিবেশ বিরাজ করে।
ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের সমন্বয়ে গঠিত অরণ্যের ঘনত্ব কম হয়।
উদ্ভিদের উচ্চতাঃ
ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদদের ৬০ মিটার হয়।
ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদদের দৈর্ঘ্য কম (শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ) থেকে মাঝারি (আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ) হয়।
মাধ্যমিক ভূগোল study material Click here
মাধ্যমিক ভূগোল // ৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর// ২০২৪ মাধ্যমিক CLICK HERE
উত্তর ভারতের সমভূমি অঞ্চল আলোচনা কর CLICK HERE
উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য CLICK HERE
পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য CLICK HERE
ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো CLICK HERE

0 Comments