Class 11 Geography//WB// Important Question Answers //
সরল বর্গীয় অরন্য কাঠ শিল্পে উন্নত কেন?
উত্তরঃ সরলবর্গীয় অরণ্যে সমৃদ্ধ দেশ গুলি কাষ্ঠ শিল্প কাগজ শিল্পে খুবই উন্নত। আমেরিকা যুক্তরাষ্ট্র, ক্যানাডা, রাশিয়া, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশগুলির সরলবর্গীয় বনভূমি অঞ্চলে প্রাপ্ত পাইন, ফার, ওক, সিডার প্রভৃতি বৃক্ষের নরম কাঠ কে কাজে লাগিয়ে কাষ্ঠ শিল্পের ব্যাপক উন্নতি সাধন ঘটেছে।
১)সম প্রজাতির গাছের পাশাপাশি অবস্থান-সরলবর্গীয় অরণ্যে একই প্রজাতির গাছের পাশাপাশি অবস্থান করতে দেখা যায়। এর ফলে এই অরণ্য থেকে কাষ্ঠ শিল্প ও কাগজ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের যথেষ্ট সুবিধা হয় এবং তা সংগ্রহের ব্যয়ও বেশ কম হয়।
২) গাছের তলদেশ পরিষ্কার -সরলবর্গীয় অরণ্যের মৃত্তিকা বা ভূমি বছরের প্রায় 8-9 মাস বরফে ঢাকা থাকে বলে অরন্যের তলদেশে কোনরকম ঝোপঝাড় বা লতাগুল্ম জন্মায় না। তাই অরণ্যের তলদেশ সর্বদা পরিষ্কার থাকে। ফলে এই অরণ্য থেকে বনজ সম্পদ আহরণ ও তা পরিবহনের বিশেষ সুবিধা হয়।
৩)উন্নত পরিবহন ব্যবস্থা-সরলবর্গীয় অরণ্য অঞ্চলে শীতকালে নদিতে বরফ জমে থাকে , তখন গাছ কেটে তা জমাটবদ্ধ নদীর ওপর ফেলে রাখা হয়। এরপর বসন্তকালে বা গ্রীষ্মকালে বরফ গলে গেলে ওই কাটা গাছের গুঁড়িগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নদী তীরবর্তী করাতকলগুলিতে সহজেই পৌঁছে যায়। ফলে কাষ্ঠ পরিবহনের ব্যয় বিশেষ হয়না।
৪)নরম কাঠ-এই অরন্যের বৃক্ষগুলি নরম বলে এগুলিকে খুব সহজে ও কম সময়ে কাটা যায়।
৫)জলবায়ু-সরলবর্গীয় অরণ্যের নাতিশীতোষ্ণ জলবায়ু পরিশ্রমের উপযোগী হওয়ায় কাষ্ঠ ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করতে গিয়ে শ্রমিকরা সহজে ক্লান্ত হয়ে পড়ে না .
৬)সুলভ ও দক্ষ শ্রমিক-সরলবর্গীয় অরণ্য অঞ্চলে প্রধানত শীতকালে গাছ কাটা ও অন্যান্য সম্পদ সংগ্রহের কাজ চলে এবং শীতকালে ভূমি বরফাবৃত থাকে বলে কৃষিকাজ সম্ভব হয় না। তাই এই অঞ্চলে কাষ্ঠ ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহের জন্য সুলভ ও দক্ষ শ্রমিকের অভাব হয় না।
৭)স্বচ্ছ জলের সহজলভ্যতা-এই অঞ্চলের তুষার গলা জলে পুষ্ট নদীগুলি থেকে কাষ্ঠ ও কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় জল প্রচুর পরিমাণে পাওয়া যায়।
৮)সুলভ জলবিদ্যুৎ-সরলবর্গীয় অরণ্যাঞ্চলের অন্তর্গত আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফিনল্যান্ড ইত্যাদি দেশে তুষার গলা জলে পুষ্ট খরস্রোতা নদীগুলি থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, যা এখানকার কাষ্ঠ শিল্প ও কাগজ শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৯)উন্নত কারিগরি বিদ্যা-সরলবর্গীয় অরণ্যাঞ্চলের অন্তর্গত দেশগুলি বিজ্ঞান ও কারিগরি বিদ্যায় খুব উন্নত হওয়ায় এখানে কাগজ শিল্প ও কাষ্ঠ শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে।
১০)মূলধনের জোগান-কাষ্ঠ শিল্প ও কাগজ শিল্পের জন্য যে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, তা এখানকার উন্নত দেশগুলি বিনিয়োগ করে থাকে।
১১)চাহিদা-সমগ্র পৃথিবী জুড়ে সরলবর্গীয় অরণ্যের কাষ্ঠ জাত দ্রব্য ও কাগজের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে এই অঞ্চলে কাগজ শিল্প ও কাষ্ঠ শিল্প দ্রুত উন্নতি লাভ করেছে।

0 Comments