Ad Code

Ticker

7/recent/ticker-posts

মাধ্যমিক ভূগোল//একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : short answer type question পার্ট ২

 

মাধ্যমিক ভূগোল//একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : short answer type question পার্ট ২ 



১ হিমশৈল কাকে বলে?

উত্তরঃ সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড়ো বড়ো বরফের চাঁই হলো হিমশৈল।


২ দু'টি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে?

উত্তরঃ জলবিভাজিকা


৩ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো?

উত্তরঃ আউশ ধান


৪ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তরঃ গোদাবরী


৫ ভারতের কোন্ অরন্যে সিংহ পাওয়া যায়?

উত্তরঃ গুজরাটের গির অরণ্যে


৬ ভারতের কোন্ রাজ্য হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

উত্তরঃ পশ্চিমবঙ্গ


৭ বেট কী?

উত্তরঃ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত কিছুটা নিচু সমতল ভূমিকে পাঞ্জাবে বেট বলে।


৮.অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কী বলে? 

উত্তরঃ ক্যাসকেড

৯.  অতরিক্ত লবণাক্ত প্লায়াকে কী বলে?

উত্তরঃ স্যালিনা

১০. করি হ্রদকে ফ্রান্সে কী বলে?

উত্তরঃ সার্ক

১১. ভারতের নবীনতম রাজ্য কোন টি?

উত্তরঃ তেলেঙ্গানা

১২.ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

উত্তরঃ খারদুংলা

১৩. ভারতের কোন্ জায়গায় বছরে দু'বার বৃষ্টিপাত হয়?

উত্তরঃ করমন্ডল উপকূল

১৪. ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ পাঞ্জাব 

১৫.দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?
উত্তরঃ করিডর

১৬.পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?
উত্তরঃ সাল্টো এঞ্জেল

১৭.বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিছিন্ন হলে তাকে কী বলে?
উত্তরঃ ভ্যালি ট্রেন

১৮. ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কন্টি?
উত্তরঃ লাক্ষাদ্বীপ

১৯.ভারতে কোন্ ধরনের কফির চাষ বেশি হয়?
উত্তরঃ রোবাস্টা

২০. শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্ত কে?
উত্তরঃ অগাস্ট লস

২১. ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৭৬%

২২.থর মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
উত্তরঃ ওয়াদি

২৩. শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলে?

উত্তরঃ ক্যানিয়ন


২৪. বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

২৫. SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমান্ডূতে 

২৬.বরদৈইছিলা কী?
উত্তরঃ কালবৈশাখী ঝড়কে অসমে বরদৈছিলা বলে।

২৭. কলকাতার সহযোগী বন্দর কোন্টি?
উত্তরঃ হলদিয়া

২৮. ভারতের দীর্ঘতম জাতীয় সরকপথ কোন্টি?
উত্তরঃ ৪৪ নং

২৯. পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কোন্টি?
উত্তরঃ ন্যাপথা 

৩০.যোগ জলপ্রপাত কোন্ নদীতে আছে?
উত্তরঃ সরাবতী

৩১.'মরুস্থলী' শব্দের অর্থ কী?
উত্তরঃ মৃতের স্তুপ

৩২. বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তরঃ গোয়া

৩৩. বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ তামিলনাড়ু
৩৪. ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
উত্তরঃ লাদাখ

৩৫. প্রধান কোন্ বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মৌসুমী
৩৬. ২০১১ খ্রিস্টাব্দের সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি

৩৭ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাত কূপ

৩৮. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোন্টি?
উত্তরঃ সোজনে ফিয়র্ড

.৩৯.চলমান বালিয়াড়িকে কী বলে?
উত্তরঃ ধ্রিয়ান

৪০. কোন প্রকার মাটিতে গম চাষ ভাল হয়?
উত্তরঃ মৃদু অম্লধর্মী দোয়াঁশ মাটিতে

৪১. ভারতের রূঢ় কাকে বলে?
উত্তরঃ দুর্গাপুরকে

৪২. কোন্ উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র?
উত্তরঃ জেরোফাইট বা মরু উদ্ভিদের

৪৩.ভারতের কোন্ শহরকে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু 







Reactions

Post a Comment

0 Comments

Ad Code