300 টি অতিগুরুত্বপুর্ন প্রশ্ন উত্তর// মাধ্যমিক ভূগোল // দশম শ্রেণী // target 2023// MOST IMPORTANT QUESTION OF GEOGRAPHY // MP GEOGRAPHY// CLASS 10// TARGET 2023// PART 2
PART ২ // 50 টি প্রশ্ন
51. ভারতের বৃহত্তম সমভূমির নাম কী?
উঃ গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি।
52. অসমে কোন কোন নদীর সমন্বয়ে ব্রহ্মপুত্র তৈরি হয়েছে?
উঃ ডিহং, ডিবং ও লোহিত।
53. ওজোন গ্যাসের ঘনত্ব মাপক একক কী?
উঃ ডবসন।
54. কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারাবছর স্বল্প বৃষ্টিপাত হয়?
উঃ ব্রিটিশ জলবায়ু অঞ্চলে।
55. ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় আছে?
উঃ পুসা।
56. ভিস হর্ণ পিরামিড চূড়া কোথায় অবস্থিত?
উঃ সুইজারল্যাণ্ডে।
57. বর্হিজাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি কে প্রভাব ফেলে?
উঃ নদী।
58. হিমবাহের ওপর অনেকগুলি সমান্তরাল ফাটলকে কী বলে?
উঃ ক্রেভাস।
59. পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কী?
উঃ পম্পেরো।
60. মরা কোটাল কোন তিথিতে হয়?
উঃ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে।
61. সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
উঃ ল্যান্ডফিলিং।
62. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কী?
উঃ মাদদ্বীপ।
63. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কী বলে?
উঃ খাদার।
64. উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কী নাম পরিচিত?
উঃ সাংপো।
65. ভারতের অধিকাংশ স্থান কোন মৃত্তিকা দ্বারা আবৃত?
উঃ পলি মাটি দ্বারা।
66. ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
উঃ অসম।
67. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উঃ NH7
68. আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল কত?
উঃ ১:১০,০০,০০০
69. গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কী?
উঃ যমুনা।
70. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উঃ সিয়াচেন।
71. মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির চেয়ে বেশি কী হয়?
উঃ উষ্ণ হয়।
72. মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে কোন জোয়ার হয়?
উঃ গৌণ জোয়ার।
73. অকেজো মোবাইল কোন বর্জ্যের উদাহরণ?
উঃ ই-বর্জ্যের।
74. হিমালয় পর্বতমালার নবীনতম অংশটি কি নামে পরিচিত?
উঃ শিবালিক।
75. ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি?
উঃ উত্তরপ্রদেশ।
76. কী পদ্ধতির দ্বারা বরফগলা জলকণা তুষার কণায় পরিণত হয়?
উঃ রেগেলেশন্।
77. সমুদ্রস্রোত কয় প্রকার ও কী কী?
উঃ দু-প্রকার। উষ্ণ স্রোত ও শীতল স্রোত।
78. ভারতের দুটি আগ্নেয়গিরির নাম উল্লেখ করো।
উঃ ব্যারেন ও নারকোন্ডাম।
79. কোন অরণ্য চিরগোধূলির অরণ্য নামে পরিচিত?
উঃ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।
80. কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত?
উঃ কৃষ্ণ মৃত্তিকা।
81. ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কী?
উঃ ISRO
82. সমুদ্র জলতলের সাপেক্ষ ভূমির সম উচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াকে কী বলে?
উঃ পর্যায়ন।
83. উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্রজলে মগ্ন হিমদ্রোনী গুলিকে কী বলে?
উঃ ফিয়র্ড।
84. কোন জলবায়ুতে ক্রান্তিয় শীতকাল দেখা যায়?
উঃ নিরক্ষীয় জলবায়ুতে।
85. জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও।
উঃ তুলো।
86. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম কী?
উঃ গোয়া।
87. পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাড়ু।
88. জাফরান চাষ কোন রাজ্যে হয়?
উঃ জম্মু ও কাশ্মীর।
89. উপকূল অঞ্চলে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটির নাম কী?
উঃ বিশাখাপত্তনম।
90. লু কখন প্রবাহিত হয়?
উঃ গ্রীষ্মকালের দুপুর বেলা।
91. একটি উষ্ণস্রোতের নাম লেখো।
উঃ ব্রাজিল স্রোত।
92. মিলিয়ন শিটের বিস্তৃতি কত?
উঃ 4 ডিগ্রি × 4 ডিগ্রি।
93. হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?
উঃ U আকৃতির।
94. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নদী বোঝাতে কী রঙ ব্যবহার করা হয়?
উঃ নীল।
95. একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের নাম লেখো।
উঃ স্পেনের এব্রো।
96. ISRO কথার পুরো নাম কী?
উঃ Indian Space Research Organisation
97. একটি শীতল মরুভূমির নাম লেখো।
উঃ গোবি।
98. একটি জৈব বর্জ্যের নাম লেখো।
উঃ শাকসব্জির খোসা।
99. ভারতের দীর্ঘতম সেচখালের নাম কী?
উঃ ইন্দিরা গান্ধী খাল।
100. কুমায়ুন হিমালয়ের একটি তালের নাম লেখো।
উঃ নৈনিতাল।
PART 1 50 QUESTION CLICK HERE
GEOGRAPHIA

0 Comments