Ad Code

Ticker

7/recent/ticker-posts

Indian Constitution: Framework of Democracy & People's Rights


Indian Constitution: Framework of Democracy & People's Rights

📌📌Multiple Choice Questions (MCQ)

1. গণপরিষদে কাকে 'ভারতীয় সংবিধানের স্থপতি' বলে উল্লেখ করা হয়েছে?
(A) রাজেন্দ্র প্রসাদ (B) বি আর আম্বেদকর (C) কে এম মুন্সী (D) জহরলাল নেহরু
উত্তর: (B) বি আর আম্বেদকর
2. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্যসংখ্যা কত ছিল?
(A) 300 (B) 304 (C) 389 (D) 310
উত্তর: (C) 389
3. কোন্টির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল?
(A) মাউন্টব্যাটেন প্ল্যান (B) ক্যাবিনেট মিশন প্ল্যান (C) ভারতীয় স্বাধীনতা আইন, 1947 (D) ওয়াভেল প্ল্যান
উত্তর: (B) ক্যাবিনেট মিশন প্ল্যান
4. নিম্নলিখিত কোন্ তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়?
(A) 26 জানুয়ারি, 1952 (B) 26 জানুয়ারি, 1953 (C) 26 জানুয়ারি, 1951 (D) 26 জানুয়ারি, 1950
উত্তর: (D) 26 জানুয়ারি, 1950
5. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
(A) কলকাতা (B) চেন্নাই (C) দিল্লি (D) লন্ডন
উত্তর: (C) দিল্লি
6. নিম্নলিখিত কার প্রতিবেদনে 'যুক্তরাষ্ট্রীয়' ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়?
(A) রাজা গোপালাচারি (B) শরৎচন্দ্র বসু (C) মোতিলাল নেহরু (D) শ্যামাপ্রসাদ মুখার্জি
উত্তর: (C) মোতিলাল নেহরু
7. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়?
(A) 15 আগস্ট, 1947 (B) 22 জুলাই, 1947 (C) 26 জানুয়ারি, 1950 (D) 24 জানুয়ারি, 1950
উত্তর: (B) 22 জুলাই, 1947
8. 1947 সালের কোন্ মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয়?
(A) জুলাই (B) আগস্ট (C) জুন (D) অক্টোবর
উত্তর: (D) অক্টোবর
9. গণপরিষদের সহসভাপতি ছিলেন—
(A) জে বি কৃপালনি (B) জহরলাল নেহরু (C) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় (D) সচ্চিদানন্দ সিনহা
উত্তর: (C) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
10. কোন্ কমিটির সুপারিশে গণপরিষদ গঠিত হয়?
(A) সাইমন কমিশন (B) আগস্ট অফার (C) ওয়াভেল প্ল্যান (D) ক্যাবিনেট মিশন
উত্তর: (D) ক্যাবিনেট মিশন
11. কে ক্রিপস প্রস্তাবকে 'Post-dated cheque on a crashing bank' বলেছেন?
(A) এম এন রায় (B) আম্বেদকর (C) নেহরু (D) গান্ধিজি
উত্তর: (D) গান্ধিজি
12. ভারতীয় সংবিধানে বর্ণিত 'মৌলিক কর্তব্য'-এর ধারণাটি কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) আয়ারল্যান্ড (B) সোভিয়েত রাশিয়া (C) আমেরিকা (D) ব্রিটেন
উত্তর: (B) সোভিয়েত রাশিয়া
13. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার প্রকৃতি হল—
(A) গণতান্ত্রিক (B) একনায়কতান্ত্রিক (C) সামরিক (D) কোনোটিই নয়
উত্তর: (A) গণতান্ত্রিক
14. 'সার্বভৌম' শব্দটির সঠিক ব্যাখ্যা হল—
(A) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত (B) অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত (C) সীমানা-সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত (D) কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত
উত্তর: (B) অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত
15. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন্ দেশের সংবিধান অনুসৃত?
(A) গ্রেট ব্রিটেন (B) কানাডা (C) সুইডেন (D) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: (D) মার্কিন যুক্তরাষ্ট্র
16. ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন—
(A) জহরলাল নেহরু (B) ড. রাজেন্দ্র প্রসাদ (C) ড. রাধাকৃষ্ণন (D) সচ্চিদানন্দ সিনহা
উত্তর: (A) জহরলাল নেহরু
17. ভারতীয় সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) ব্রিটেন (B) আমেরিকা (C) দক্ষিণ আফ্রিকা (D) আয়ারল্যান্ড
উত্তর: (A) ব্রিটেন
18. মৌলিক অধিকারের ধারণাটি কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) ব্রিটেন (C) দক্ষিণ আফ্রিকা (D) নেপাল
উত্তর: (A) মার্কিন যুক্তরাষ্ট্র
19. ভারতীয় গণতন্ত্রের প্রকৃতিটি হল—
(A) দ্বি-দলীয় ও সংসদীয় (B) বহুদলীয় ও সংসদীয় (C) রাষ্ট্রপতিপ্রধান সরকার (D) উপরের কোনোটিই নয়
উত্তর: (B) বহুদলীয় ও সংসদীয়
20. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হল—
(A) গণপরিষদের সভাপতি (B) ভারতবর্ষের জনগণ (C) সংবিধান রচনার খসড়া কমিটি (D) সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্যগণ
উত্তর: (B) ভারতবর্ষের জনগণ
21. ভারতীয় সংবিধানের কোন্ অংশকে 'সংবিধানের প্রাণ' বলে উল্লেখ করা হয়েছে?
(A) সংসদ (B) প্রস্তাবনা (C) সুপ্রিমকোর্ট (D) মৌলিক অধিকার
উত্তর: (B) প্রস্তাবনা
22. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি—
(A) সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র
(B) সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র
(C) সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র
(D) যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক
উত্তর: (C) সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র
23. নীচের কোন্ বিষয়টি ভারতীয় সংবিধানের মূল অংশরূপে গণ্য হয় না?
(A) নির্দেশমূলক নীতি (B) নাগরিকতা (C) মৌলিক কর্তব্য (D) প্রস্তাবনা
উত্তর: (C) মৌলিক কর্তব্য (এটি ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়)
24. সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, সেটি হল—
(A) গণতান্ত্রিক সমাজবাদ (B) মার্কসীয় সমাজবাদ (C) গান্ধীবাদী সমাজবাদ (D) ফাবিয়ান সমাজবাদ
উত্তর: (A) গণতান্ত্রিক সমাজবাদ
25. ভারতীয় সংবিধানে আলোচিত ‘রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি’টি কোন্ দেশের সংবিধান অনুসরণে গৃহীত?
(A) আয়ারল্যান্ড (B) দক্ষিণ আফ্রিকা (C) জাপান (D) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: (A) আয়ারল্যান্ড
26. প্রস্তাবনাকে ‘A Key to the Constitution’ বলে উল্লেখ করেছেন—
(A) দুর্গাদাস বসু (B) আর্নেস্ট বার্কার (C) নানি পালকিওয়ালা (D) ঠাকুরদাস ভার্গব
উত্তর: (B) আর্নেস্ট বার্কার
27. ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটির অর্থ হল—
(A) রাষ্ট্রে ধর্মীয় উপাসনার অনুমতি দেওয়া হয় না
(B) রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে
(C) রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না
(D) উপরের কোনোটিই নয়
উত্তর: (C) রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না
28. কোন্ বিচারালয় মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার ক্ষমতাসম্পন্ন?
(A) সুপ্রিমকোর্ট (B) হাইকোর্ট (C) জেলা আদালত (D) A ও B উভয়ই
উত্তর: (D) A ও B উভয়ই (সুপ্রিমকোর্ট ধারা ৩২ এবং হাইকোর্ট ধারা ২২৬ অনুযায়ী)
29. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়?
(A) ধর্মীয় স্বাধীনতার অধিকার (B) সমতার অধিকার (C) ধর্মঘট করার অধিকার (D) শোষণের বিরুদ্ধে অধিকার
উত্তর: (C) ধর্মঘট করার অধিকার
30. ভারতীয় সংবিধানের কত নং পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে?
(A) পার্ট-III (B) পার্ট-IV (C) পার্ট-V (D) পার্ট-VII
উত্তর: (A) পার্ট-III
31. বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
(A) 5টি (B) 6টি (C) 7টি (D) 8টি
উত্তর: (B) 6টি
32. কোন্ মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর ‘সংবিধানের প্রাণ ও আত্মা’রূপে বর্ণনা করেছেন?
(A) ধর্মের অধিকার (B) সম্পত্তির অধিকার (C) সাম্যের অধিকার (D) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
উত্তর: (D) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
33. সংবিধানের কত নং ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে?
(A) 14-18 (B) 19-22 (C) 23-24 (D) 25-28
উত্তর: (B) 19-22
34. জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার-বিষয়ক কোন্ ধারাটি বাতিল করা যায় না?
(A) 21 (B) 22 (C) 28 (D) 19
উত্তর: (A) 21 (ধারা ২০ ও ২১ বাতিল করা যায় না)
35. সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে ন্যস্ত রয়েছে—
(A) রাষ্ট্রপতি (B) লোকসভা (C) সুপ্রিমকোর্ট (D) সংসদ
উত্তর: (D) সংসদ
36. কোন্ দেশের সংবিধান অনুসারে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে?
(A) আমেরিকা (B) ব্রিটেন (C) রাশিয়া (D) বাংলাদেশ
উত্তর: (C) রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)
37. সংবিধান অনুসারে নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যরূপে বিবেচিত হয় না?
(A) রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা (B) রাষ্ট্রের আইন মান্য করা (C) করপ্রদান (D) জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
উত্তর: (C) করপ্রদান
38. ভারতীয় সংবিধান অনুসারে যে-কোনো প্রকার মৌলিক কর্তব্যের লঙ্ঘন হলে, তা বিবেচিত হয়—
(A) শাস্তিযোগ্য অপরাধ হিসেবে (B) শাস্তিযোগ্য অপরাধ নয় (C) শাস্তিপ্রদানের বিষয়টি শর্তসাপেক্ষ (D) উপরোক্ত সবকটিই ভুল
উত্তর: (B) শাস্তিযোগ্য অপরাধ নয় (মৌলিক কর্তব্য আইনত বলবৎযোগ্য নয়)
39. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন—
(A) প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা (B) সংসদের দুই কক্ষ দ্বারা যৌথভাবে (C) সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচকমণ্ডলী দ্বারা (D) উপরোক্ত কোনোটিই নয়
উত্তর: (C) সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচকমণ্ডলী দ্বারা
40. ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন—
(A) দেশের সাধারণ জনগণ (B) রাজ্যসভার সদস্যগণ (C) লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ (D) রাষ্ট্রপতি
উত্তর: (C) লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ

41. কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করেন?
(A) প্রধানমন্ত্রী (B) উপপ্রধানমন্ত্রী (C) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (D) উপরাষ্ট্রপতি
উত্তর: (D) উপরাষ্ট্রপতি
42. ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার—
(A) কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী (B) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (C) রাষ্ট্রপতি (D) প্রধানমন্ত্রী
উত্তর: (C) রাষ্ট্রপতি
43. রাষ্ট্রপতির পদ্ধতি-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়?
(A) 10 দিন (B) 12 দিন (C) 14 দিন (D) 16 দিন
উত্তর: (C) 14 দিন (ইমপিচমেন্টের ক্ষেত্রে)
44. রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে—
(A) বিশেষ নির্বাচক সংস্থা (an electoral college) (B) সুপ্রিমকোর্ট (C) প্রধানমন্ত্রীর সচিবালয় (D) লোকসভার স্পিকার
উত্তর: (A) বিশেষ নির্বাচক সংস্থা (an electoral college)
45. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত?
(A) 58 বছর (B) 60 বছর (C) 62 বছর (D) কোনো ঊর্ধ্বসীমা নেই
উত্তর: (D) কোনো ঊর্ধ্বসীমা নেই
46. রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন?
(A) 12 জন (B) 14 জন (C) 16 জন (D) 18 জন
উত্তর: (A) 12 জন (বর্তমানে লোকসভায় ২ জন অ্যাংলো-ইন্ডিয়ান মনোনয়ন ব্যবস্থা বাতিল করা হয়েছে; তাই শুধু রাজ্যসভায় ১২ জন)
47. ভারতবর্ষের 'প্রথম নাগরিক' রূপে বিবেচিত হন—
(A) প্রধানমন্ত্রী (B) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (C) রাষ্ট্রপতি (D) উপরাষ্ট্রপতি
উত্তর: (C) রাষ্ট্রপতি
48. প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন—
(A) মীরা কুমার (B) প্রতিভা দেবী সিং পাতিল (C) প্রভাতী দেবী (D) সরোজিনী নাইডু
উত্তর: (B) প্রতিভা দেবী সিং পাতিল
49. সবথেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছেন—
(A) জাকির হোসেন (B) ড. ফকরুদ্দিন আলি (C) নীলম সঞ্জীব রেড্ডি (D) রামস্বামী ভেঙ্কটরমণ
উত্তর: (A) জাকির হোসেন
50. কোন্ রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান?
(A) ফকরুদ্দিন আলি (B) নীলম সঞ্জীব রেড্ডি (C) জ্ঞানী জৈল সিং (D) রামস্বামী ভেঙ্কটরমণ
উত্তর: (A) ফকরুদ্দিন আলি (জাকির হোসেনও কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন)
51. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে—
(A) বিশেষ ট্রাইব্যুনাল (B) সুপ্রিমকোর্ট (C) কেন্দ্রীয় মন্ত্রীসভা (D) সংসদ
উত্তর: (D) সংসদ
52. ভারতবর্ষের 'দ্বিতীয় নাগরিক' বলে বিবেচিত হন—
(A) উপরাষ্ট্রপতি (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতির সচিব (D) লোকসভার স্পিকার
উত্তর: (A) উপরাষ্ট্রপতি
53. নিযুক্তির সময় উপরাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান—
(A) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) লোকসভার স্পিকার
উত্তর: (C) রাষ্ট্রপতি
54. ভারতবর্ষের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন—
(A) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (B) অ্যাটর্নি জেনারেল (C) প্রধানমন্ত্রী (D) উপরাষ্ট্রপতি
উত্তর: (C) প্রধানমন্ত্রী
55. সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করলেও প্রকৃত ক্ষমতার অধিকারী হলেন—
(A) সংসদ (B) মন্ত্রীপরিষদ (C) রাজ্যসভা (D) লোকসভা
উত্তর: (B) মন্ত্রীপরিষদ (যাঁর নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী)
56. মন্ত্রীপরিষদ কতজন মন্ত্রী নিয়ে গঠিত হতে পারে?
(A) অনধিক 25 জন (B) অনধিক 45 জন (C) প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে নির্ধারিত হয় (D) নির্দিষ্ট কোনো সংখ্যা নেই
উত্তর: (C) প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে নির্ধারিত হয় (তবে লোকসভার মোট সদস্য সংখ্যার ১৫% এর বেশি হবে না)
57. ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন—
(A) রাষ্ট্রপতি (B) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (C) লোকসভা (D) রাজ্যসভা
উত্তর: (A) রাষ্ট্রপতি
58. ভারতবর্ষের প্রধানমন্ত্রী—
(A) রাষ্ট্রপ্রধান (B) সরকারের প্রধান (C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর: (B) সরকারের প্রধান
59. সংবিধানের কত নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন?
(A) 72 (B) 73 (C) 74 (D) 75
উত্তর: (D) 75
60. প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে?
(A) 18 বছর (B) 25 বছর (C) 30 বছর (D) 35 বছর
উত্তর: (B) 25 বছর (যদি তিনি লোকসভার সদস্য হন)
61. মন্ত্রীসভা তাঁর কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে?
(A) রাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (B) লোকসভা (D) রাজ্যসভা
উত্তর: (B) লোকসভা
62. প্রধানমন্ত্রী তাঁর পদে অধিষ্ঠিত থাকতে পারেন—
(A) পাঁচ বছর পর্যন্ত (B) রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী (C) যতদিন তিনি সংসদের আস্থাভাজন থাকেন (D) যতদিন তিনি মন্ত্রীসভার আস্থাভাজন থাকেন
উত্তর: (C) যতদিন তিনি সংসদের আস্থাভাজন থাকেন
63. ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদটি হল—
(A) সংবিধান বহির্ভূত (B) সংসদ কর্তৃক সৃষ্ট (C) সংবিধান কর্তৃক সৃষ্ট (D) জনগণের দ্বারা সৃষ্ট
উত্তর: (C) সংবিধান কর্তৃক সৃষ্ট

64. লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা ভেঙে দিতে পারেন—
(A) রাষ্ট্রপতি (B) লোকসভার স্পিকারের সুপারিশক্রমে রাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি (D) সুপ্রিমকোর্টের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
উত্তর: (C) প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি
65. মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে থাকেন—
(A) রাষ্ট্রপতি তাঁর পছন্দ অনুযায়ী (B) প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি (C) শাসক দলের সভাপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি (D) ক্যাবিনেট সচিবের পরামর্শে রাষ্ট্রপতি
উত্তর: (B) প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি
66. সবচেয়ে স্বল্প দিনব্যাপী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন—
(A) এইচ ডি দেবেগৌড়া (B) চন্দ্রশেখর (C) অটলবিহারী বাজপেয়ী (D) চরণ সিং
উত্তর: (C) অটলবিহারী বাজপেয়ী (মাত্র ১৩ দিন)
67. অনগ্রসর সম্প্রদায় থেকে সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী পদ অলংকৃত করেন—
(A) দেবীলাল (B) নরেন্দ্র মোদি (C) দেবেগৌড়া (D) চন্দ্রশেখর
উত্তর: (B) নরেন্দ্র মোদি
68. নিম্নের কোন্গুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে?
(A) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা (B) লোকসভা ও রাজ্যসভা (C) লোকসভা, স্পিকার ও প্রধানমন্ত্রী (D) উপরোক্ত কোনোটিই নয়
উত্তর: (A) রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা
69. কতজন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়?
(A) 250 জন (B) 552 জন (C) 555 জন (D) 655 জন
উত্তর: (A) 250 জন
70. কতজন সদস্য নিয়ে লোকসভা গঠিত হয়?
(A) 250 জন (B) 552 জন (C) 560 জন (D) 596 জন
উত্তর: (B) 552 জন
71. পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন?
(A) রাষ্ট্রপতি (B) প্রধানমন্ত্রী (C) স্পিকার (D) রাজ্যপাল
উত্তর: (A) রাষ্ট্রপতি
72. পার্লামেন্টের অধিবেশন বছরে কতবার বসে?
(A) 2 বার (B) 3 বার (C) 4 বার (D) 6 বার
উত্তর: (B) 3 বার (বাজেট, বর্ষাকালীন ও শীতকালীন অধিবেশন)
73. সংসদের কোন্ কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়?
(A) লোকসভা (B) রাজ্যসভা (C) বিধানসভা (D) বিধান পরিষদ
উত্তর: (B) রাজ্যসভা (উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতি হন)
74. সভার কার্য চালানোর জন্য লোকসভায় মোট সদস্য-সংখ্যার ন্যূনতম কত অংশের উপস্থিতি আবশ্যক?
(A) এক-দশমাংশ (B) এক-পঞ্চমাংশ (C) এক-তৃতীয়াংশ (D) এক-চতুর্থাংশ
উত্তর: (A) এক-দশমাংশ (যাকে 'কোরাম' বলা হয়)
75. লোকসভার স্পিকার নির্বাচিত হন—
(A) রাষ্ট্রপতি কর্তৃক (B) প্রধানমন্ত্রী কর্তৃক (C) লোকসভার সদস্যগণ কর্তৃক (D) রাজ্যসভার সদস্যদের দ্বারা
উত্তর: (C) লোকসভার সদস্যগণ কর্তৃক
76. লোকসভায় সভাপতিত্ব করেন—
(A) রাষ্ট্রপতি (B) উপরাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (D) লোকসভার স্পিকার
উত্তর: (D) লোকসভার স্পিকার
77. লোকসভার দৈনন্দিন অধিবেশন বা সভার কাজকর্মকে মুলতুবি করতে পারেন—
(A) স্পিকার (B) রাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (D) লোকসভার সদস্যগণ
উত্তর: (A) স্পিকার
78. লোকসভার প্রথম স্পিকার হলেন—
(A) মাভলঙ্কার (B) কে এস হেগড়ে (C) হুকুম সিং (D) আয়াঙ্গার
উত্তর: (A) মাভলঙ্কার (জি. ভি. মাভলঙ্কার)
79. কোনো বিল অর্থবিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেন—
(A) স্পিকার (B) প্রধানমন্ত্রী (C) রাষ্ট্রপতি (D) সংসদীয় কমিটি
উত্তর: (A) স্পিকার
80. লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন—
(A) প্রতিভা সিং (B) মীরা কুমার (C) সুমিত্রা মহাজন (D) সরোজিনী নাইডু
উত্তর: (B) মীরা কুমার
81. লোকসভার বাজেট কমিটির সভাপতি হলেন—
(A) স্পিকার (B) ডেপুটি স্পিকার (C) বিরোধী দলনেতা (D) যে-কোনো সদস্য
উত্তর: (B) ডেপুটি স্পিকার
82. লোকসভার অধিবেশন আহ্বান ও স্থগিত করেন—
(A) প্রধানমন্ত্রী (B) লোকসভার স্পিকার (C) রাষ্ট্রপতি (D) উপরাষ্ট্রপতি
উত্তর: (C) রাষ্ট্রপতি
83. লোকসভার স্পিকার—
(A) দুই বিরোধীপক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন (B) লোকসভার অন্য যে-কোনো সদস্যের মতো ভোট দেন (C) কোনো ভোট দিতে পারেন না (D) দুটি ভোট দিতে পারেন—একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে
উত্তর: (A) দুই বিরোধীপক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন (যাকে কাস্টিং ভোট বলা হয়)
84. রাজ্যপাল পদে নিযুক্ত ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে—
(A) 30 বছর (B) 35 বছর (C) 40 বছর (D) 25 বছর
উত্তর: (B) 35 বছর
85. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—
(A) বিজয়লক্ষ্মী পণ্ডিত (B) সরোজিনী নাইডু (C) সুচেতা কৃপালনি (D) মীরা কুমারী
উত্তর: (B) সরোজিনী নাইডু
86. স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হন—
(A) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় (B) বিধানচন্দ্র রায় (C) চক্রবর্তী রাজা গোপালাচারি (D) মোতিলাল নেহরু
উত্তর: (C) চক্রবর্তী রাজা গোপালাচারি
87. রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার সময় কার সাথে পরামর্শ করেন?
(A) মুখ্যসচিব (B) আইনসচিব (C) রাজ্যপাল (D) মুখ্যমন্ত্রী
উত্তর: (C) রাজ্যপাল (সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি রাজ্যপালের সাথেও পরামর্শ করেন)

88. নিম্নলিখিত কোন্ ক্ষমতাটি রাজ্যপালের আওতাধীন, কিন্তু রাষ্ট্রপতির আওতাধীন নয়?
(A) বিচারবিভাগীয় ক্ষমতা (B) সামরিক ক্ষমতা (C) আইন-সংক্রান্ত ক্ষমতা (D) স্বেচ্ছাধীন ক্ষমতা
উত্তর: (D) স্বেচ্ছাধীন ক্ষমতা
89. রাজ্যপালের কার্যকালের মেয়াদ হল—
(A) 6 বছর (B) 5 বছর (C) 4 বছর (D) 7 বছর
উত্তর: (B) 5 বছর (তবে তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে থাকেন)
90. বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত রয়েছেন—
(A) এম কে নারায়ণ (B) বীরেন জে শাহ (C) কেশরীনাথ ত্রিপাঠী (D) গোপালকৃষ্ণ গান্ধী
উত্তর: (দ্রষ্টব্য: এই বিকল্পগুলি পুরনো। বর্তমান (২০২৬) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন ড. সি. ভি. আনন্দ বোস।)
91. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন—
(A) প্রফুল্ল রায় (B) প্রফুল্ল ঘোষ (C) বিধান রায় (D) ফজল আলি
উত্তর: (B) প্রফুল্ল ঘোষ
92. স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন—
(A) অমৃতা কাউর (B) বিজয়লক্ষ্মী পণ্ডিত (C) পদ্মজা নাইডু (D) সুচেতা কৃপালনি
উত্তর: (D) সুচেতা কৃপালনি (উত্তরপ্রদেশ)
93. পশ্চিমবঙ্গের সর্বপ্রথম উপমুখ্যমন্ত্রী ছিলেন—
(A) বুদ্ধদেব ভট্টাচার্য (B) জ্যোতি বসু (C) অজয় মুখার্জি (D) প্রফুল্ল সেন
উত্তর: (B) জ্যোতি বসু
94. মুখ্যমন্ত্রীর সাধারণ কার্যকালের মেয়াদ—
(A) 4 বছর (B) 5 বছর (C) 6 বছর (D) 8 বছর
উত্তর: (B) 5 বছর
95. ভারতবর্ষের সর্বপ্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন—
(A) আনন্দী বেন (B) জয়ললিতা (C) মায়াবতী (D) রাবড়ি দেবী
উত্তর: (C) মায়াবতী
96. ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন ক্ষমতায় আসীন ছিলেন—
(A) শরদ পাওয়ার (B) পবন চামলিং (C) জ্যোতি বসু (D) বিধান রায়
উত্তর: (B) পবন চামলিং (সিকিম)
97. মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান—
(A) রাজ্যপাল (B) বিদায়ী মুখ্যমন্ত্রী (C) হাইকোর্টের বিচারপতি (D) মুখ্যসচিব
উত্তর: (A) রাজ্যপাল
98. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন—
(A) রাজ্যপাল (B) মুখ্যমন্ত্রী (C) মুখ্যসচিব (D) উপমুখ্যমন্ত্রী
উত্তর: (B) মুখ্যমন্ত্রী
99. বিধানসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
(A) মুখ্যমন্ত্রী (B) রাজ্যপাল (C) স্পিকার (D) মুখ্যসচিব
উত্তর: (C) স্পিকার
100. স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়—
(A) 1947 সালে (B) 1948 সালে (C) 1949 সালে (D) 1952 সালে
উত্তর: (D) 1952 সালে
101. পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট নির্বাচিত সদস্যসংখ্যা কত?
(A) 294 জন (B) 290 জন (C) 250 জন (D) নির্দিষ্ট নয়
উত্তর: (A) 294 জন
102. বিধানসভার অধিবেশন কে ভেঙে দিতে পারেন?
(A) রাজ্যপাল (B) বিধানসভার স্পিকার (C) মুখ্যমন্ত্রী (D) মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল
উত্তর: (D) মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল
103. ভারতে পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে?
(A) 2টি (B) 3টি (C) 4টি (D) 7টি
উত্তর: (B) 3টি
104. পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হল—
(A) গ্রামপঞ্চায়েত (B) পঞ্চায়েত সমিতি (C) জেলা পরিষদ (D) নগর পঞ্চায়েত
উত্তর: (A) গ্রামপঞ্চায়েত
105. পঞ্চায়েত ব্যবস্থায় দ্বিতীয় স্তর হল—
(A) গ্রামপঞ্চায়েত (B) পঞ্চায়েত সমিতি (C) জেলা পরিষদ (D) নগর পঞ্চায়েত
উত্তর: (B) পঞ্চায়েত সমিতি
106. 1959 সালে ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ প্রবর্তন হয়েছিল—
(A) রাজস্থানে (B) পশ্চিমবঙ্গে (C) ত্রিপুরায় (D) বিহারে
উত্তর: (A) রাজস্থানে (নাগৌর জেলায়)
107. বলবন্ত রাই মেহতা কমিটির প্রতিষ্ঠাকাল—
(A) 1950 (B) 1958 (C) 1957 (D) 1978
উত্তর: (C) 1957
108. সংবিধানের কোন্ অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে?
(A) প্রস্তাবনা (B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি (C) মৌলিক অধিকার (D) উপরোক্ত কোনোটিই নয়
উত্তর: (B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি (ধারা ৪০)
109. পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন—
(A) রাজ্য সরকার (B) কেন্দ্রীয় সরকার (C) রাজ্য নির্বাচন কমিশন (D) কেন্দ্রীয় নির্বাচন কমিশন
উত্তর: (C) রাজ্য নির্বাচন কমিশন
110. ভারতে কয় প্রকার স্থানীয় সরকার আছে?
(A) দুই প্রকার (B) তিন প্রকার (C) চার প্রকার (D) পাঁচ প্রকার
উত্তর: (A) দুই প্রকার (গ্রামীণ ও নগর)
111. ভারতবর্ষের পৌর শাসনব্যবস্থার জনক হলেন—
(A) লর্ড রিপন (B) লর্ড ডালহৌসি (C) লর্ড কর্নওয়ালিশ (D) এঁদের কেউই নন
উত্তর: (A) লর্ড রিপন
112. ভারতবর্ষে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনটি গঠিত হয়—
(A) 1687 সালে মাদ্রাজে (B) 1726 সালে কলকাতায় (C) 1726 সালে বোম্বেতে (D) কোনোটিই সঠিক নয়
উত্তর: (A) 1687 সালে মাদ্রাজে
113. বর্তমানে কলকাতা পৌরনিগমের নির্বাচিত সদস্যসংখ্যা হল—
(A) 144 জন (B) 143 জন (C) 140 জন (D) 141 জন
উত্তর: (A) 144 জন
114. পৌরসভায় সর্বাধিক কতজন নির্বাচিত প্রতিনিধি থাকতে পারেন?
(A) 10 জন (B) 25 জন (C) 30 জন (D) 35 জন
উত্তর: (D) 30 থেকে 35 জনের মধ্যে (পৌরসভার আকার অনুযায়ী এটি পরিবর্তিত হয়)।

115. পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে—
(A) 6টি
(B) 10টি
(C) 30টি
(D) 25টি
উত্তর: (B) 7টি (দ্রষ্টব্য: বর্তমানে পশ্চিমবঙ্গে ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, তবে বিকল্প অনুযায়ী ১০টি কাছাকাছি উত্তর হতে পারে যদি উপ-পৌরসভা ধরা হয়।)
116. পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা আছে—
(A) 109 টি
(B) 127 টি
(C) 120 টি
(D) 125 টি
উত্তর: (B) 127 টি (পৌরসভার সংখ্যা সময়ভেদে পরিবর্তিত হয়)।
117. পৌরসভার পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স হল—
(A) 18 বছর
(B) 21 বছর
(C) 22 বছর
(D) 25 বছর
উত্তর: (B) 21 বছর
118. কয়টি কর্তৃপক্ষের মাধ্যমে কলকাতা কর্পোরেশন পরিচালিত হয়?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর: (B) তিনটি
119. কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যরা কী নামে পরিচিত?
(A) কমিশনার
(B) কাউন্সিলর
(C) চেয়ারম্যান
(D) অধ্যক্ষ
উত্তর: (B) কাউন্সিলর
120. ভারতে পৌর সরকারের আয়ের উৎস হল—
(A) কর
(B) অনুদান
(C) ঋণ
(D) সবকটিই ঠিক
উত্তর: (D) সবকটিই ঠিক
121. বর্তমানে লোকসভার মোট কতগুলি আসন তপশিলি উপজাতিভুক্ত নাগরিকদের জন্য সংরক্ষিত আছে?
(A) 25
(B) 30
(C) 47
(D) 50
উত্তর: (C) 47
122. সংবিধানের কোন পার্টে তপশিলি জাতি এবং উপজাতিদের সম্বন্ধে উল্লেখ আছে?
(A) ষষ্ঠ
(B) সপ্তম
(C) অষ্টম
(D) নবম
উত্তর: (A) দশম পার্ট (বিকল্পে সঠিক উত্তর নেই, তবে তফশিলি এলাকার প্রশাসন পার্ট ১০-এ বর্ণিত)।
123. কোন্ রাজ্যের গভর্নরকে তপশিলি উপজাতি এলাকার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে?
(A) অরুণাচল প্রদেশ
(B) অসম
(C) মহারাষ্ট্র
(D) পশ্চিমবঙ্গ
উত্তর: (B) অসম
124. সংবিধানের কোন্ অংশে কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনপদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
(A) ষষ্ঠ
(B) সপ্তম
(C) অষ্টম
(D) নবম
উত্তর: (C) অষ্টম
125. কেন্দ্রশাসিত অঞ্চলের শাসকগণ যে নামে পরিচিত—
(A) লেফটেন্য়ান্ট গভর্নর
(B) মুখ্যমন্ত্রী
(C) রাজ্যপাল
(D) কমিশনার
উত্তর: (A) লেফটেন্য়ান্ট গভর্নর (কিছু ক্ষেত্রে প্রশাসকও বলা হয়)।




@Indian_Constitution
Reactions

Post a Comment

0 Comments

Ad Code