উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part 10 // #10
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও।
১. ইংরাজি গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? – গিলবার্ট / ডেভিস / পেংক / হ্যাক
উত্তরঃ গিলবার্ট
২. ভৌমজলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে- ভাদোস স্তর / কৈশিক স্তর / সাময়িক সম্পৃক্ত স্তর / স্থায়ী সম্পৃক্ত স্তর
উত্তরঃ স্থায়ী সম্পৃক্ত স্তুর
৩. কার্স্ট অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে- ল্যাপিস / টেরা-রোসা / সোয়ালো হোল / হামস
উত্তরঃ টেরা-রোসা
৪. মৃত্তিকা পরিলেখের Aস্তর থেকে B স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে – হিউমিনিফিকেশন / স্যালিনাইজেশন / ইলুভিয়েশন / এলুভিয়েশন
উত্তরঃ এলুভিয়েশন
৫. প্রশমিত মাটির PH এর মান হল – ৬.০/৬.৫/৭.০/৭.৫
উত্তরঃ ৭.০
৬. অক্সিসল মৃত্তিকার একটি উদাহরণ হল – পডসল / ল্যাটেরাইট / পলিমাটি / চারনোজেম
উত্তরঃ ল্যাটেরাইট
৭. এল নিনো হল এক ধরনের – ঘূর্ণবাত / প্রতীপ ঘূর্ণবাত / শীতল সমুদ্রস্রোত / ঊষ্ণ সমুদ্রস্রোত
উত্তরঃ ঊষ্ণসমুদ্রস্রোত
৮. দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় – হ্যারিকেন/ টর্নেডো / উইলি উইলি / টাইফুন
উত্তরঃ টাইফুন
৯. নিম্নলিখিতগুলির যেটি গ্রিনহাউস গ্যাস নয় – CO2/O2/O3/CFC
উত্তরঃ O2
১০. আম্লিক মৃত্তিকায় যে ধরনের উদ্ভিদ দেখা যায় তাকে বলে- লিথোফাইট /অক্সিলোফাইট / চেরসোফাইট / সাইকোলোফাইট
উত্তরঃ অক্সিলফাইট
১১. ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়- পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য / গাঙ্গেয় সমভূমি / ছোটনাগপুর মালভূমি / থর মরুভূমি
উত্তরঃ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
১২. সংরক্ষণ যোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে- গ্রিন ডেটা বুক / গ্রিন ডেটা কার্ড / রেড ডেটা বুক / রেড ডাটা কার্ড
উত্তরঃ রেড ডাটা বুক
১৩. ব্যাংকিং যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল – প্রাথমিক ক্ষেত্রে / দ্বিতীয় ক্ষেত্রে / তৃতীয় ক্ষেত্র / চতুর্থ ক্ষেত্র
উত্তরঃ তৃতীয় ক্ষেত্রে
১৪. যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরের বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাক সব্জি চাষ করা হয় তাকে বলে – উদ্যান কৃষি / মিশ্র কৃষি / বাগিচা কৃষি / ব্যাপক কৃষি
উত্তরঃ বাগিচা কৃষি
১৫. যিনি প্রথম শস্যসমন্বয় ধারণাটির অবতারণা করেন তাঁর নাম হল – ওয়েবার / উইভার / ভনথুনেন / জিমারম্যান
উত্তরঃ ওয়েবার
১৬. পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা হল – টরেন্টো / মন্ট্রিল / কর্ণার ব্রুক / সেন্ট জন
উত্তরঃ কর্ণার ব্রুক
১৭. শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন – ই ডব্লিউ জিমারম্যান / ভন থুনেন / ওয়েবার / অগাস্ট লশ
উত্তরঃ ওয়েবার
১৮. ভারতের ড্রেটয়েড বলা হয় – পিথমপুরকে / হিন্দমোটরকে / জামশেদপুর / চেন্নাইকে
উত্তরঃ চেন্নাইকে
১৯. ২০১১ অনুযায়ী জনগণনা ভারতের সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য হল – মেঘালয় / হরিয়ানা / ছত্রিশগড় / কেরালা
উত্তরঃ কেরালা
২০. জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে কি বোঝায় – প্রাক বিপ্লবের সময়কালকে / শিল্প বিপ্লবের সময়কালকে / শিল্পবিপ্লবের পরবর্তি সময়কালকে / বর্তমান সময়কালকে
উত্তরঃ প্রাক বিপ্লব সময়কালকে
২১. ক্ষুদ্র ও প্রায় বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে- মৌজা / হ্যামলেট / শুষ্কবিন্দু বসতি / আর্দ্রবিন্দু বসতি
উত্তরঃ হ্যামলেট
.jpg)
0 Comments