Ad Code

Ticker

7/recent/ticker-posts

উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part 13 // #13

   উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part  13  // #13




1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1×21=21 

(i) যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে- (a) ক্ষয়ী ভবন (b) পুঞ্জাক্ষয় (c) আবহবিকার (d) পর্যায়ন।

Ans:- আবহবিকার


(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এধরনের জলকে বলা হয় (a) আবহিক জল (b) উৎস্যন্দ জল (c) সহজাত জল (d) মহাসাগরীয় জল । 


Ans:- সহজাত জল


(iii) “ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি” –এই ধারণাটি কে প্রবর্তন করেন? 


(a) জে. টি. হ্যাক (b) ডব্লু পেঙ্ক (c) এল. সি. কিং (d) ডব্লু. এম. ডেভিস। 


Ans:-ডব্লু. এম. ডেভিস। 


(iv) ‘গ্রেট ব্যরিয়ার রীফ’ দেখা যায়— (a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে (b) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে (c) এশিয়ার উপকূলের কাছে (d) দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে।


Ans:-অস্ট্রেলিয়ার উপকূলের কাছে


(v) ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে, তা হল (a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (b) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী (c) ভেলের কাজের সরলীকরণের কৌশল কেন্দ্রাভিমুখ জলনির্গম প্রাণালী (d) জাফরিরূপী


Ans:-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী


(vi) ‘পেডালফার' মৃত্তিকা গঠিত হয়- (a) শীতল অঞ্চলে (b) শুষ্ক অঞ্চলে (c) আর্দ্র অঞ্চলে (d) নাতিশীতোষ্ণ অঞ্চলে।


Ans:-আর্দ্র অঞ্চলে


(vii) হিউমাস-সমৃদ্ধ মাটির রং হয় (a) লালচে (b) কালো (c) ধূসর (d) সাদাটে 


Ans:-কালো




(viii) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় (a) টাইফুন (b) টর্নেডো (c) হ্যারিকেন (d) উইলি-উইলি।




Ans:-টাইফুন


(ix) 'এল-নিনো' আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় (a) মান উপকূলে (b) পেরু-ইকুয়েডর উপকূলে (c) জাপান উপকূলে (d) অস্ট্রেলিয়ার উপকূলে। 


Ans:-পেরু-ইকুয়েডর উপকূলে 


(X) ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানতঃ দায়ী, তা হল- (a) কার্বন ডাই অক্সাইড (b) ক্লোরোফ্লুরোকার্বন (c) সালফার-ডাই-অক্সাইড (d) মিথেন।


Ans:-ক্লোরোফ্লুরোকার্বন


(Xi) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়,তাকে বলে (a) ব্লু ডেটা বুক (b) গ্রিন ডেটা বুক (c) রেড ডেটা বুক (d) কোনোটি নয়।


Ans:-রেড ডেটা বুক


(xii) একটি 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল (a) সুনামি (b) খরা (c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধ্বস।


Ans:-ভূপাল গ্যাস বিপর্যয়


 


(xiii) । শ্রীলঙ্কায় যে ফলসটি 'লিভিং ফার্মেসী' নামে পরিচিত তা হল- (a) সয়াবিন (b) কফি বীজ (c) ডাব (d) সূর্যমুখী।


Ans:-ডাব


(xiv) প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্তকর্মীদের বলা হয়- (a) লাল-পোশাকের কর্মী (b) নীল পোশাকের কর্মী (c) গোলাপী পোশাকের কর্মী (d) সোনালী পোশাকের কর্মী।


Ans:-লাল-পোশাকের কর্মী


 (xv) জার্মানির রূঢ় শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত (a) কার্পাস বয়ন শিল্প (b) কাগজ শিল্প (c) লৌহ-ইস্পাত শিল্প (d) পেট্রোরসায়ন শিল্প

Ans:-লৌহ-ইস্পাত শিল্প

(xvi) ‘মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব'—এই ধারণাটি কে প্রবর্তন করেন (a) আলফ্রেড ওয়েবার (b) অগাস্ট ল্যাশ (c) জর্জ রানার (d) ই. ডব্লু. জিম্যারম্যান


Ans:-অগাস্ট ল্যাশ


(xvii) যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে (a) পৌরপুঞ্জ (b) মেগাসিটি (c) মহানগর (d) মহানগরপুঞ্জ


Ans:-মেগাসিটি


(xvii) নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ—(a) গবেষণা ও উন্নয়ন (b) পর্যটন (c) পরামর্শদান (d) ব্যাঙ্কিং পরিষেবা


Ans:-গবেষণা ও উন্নয়ন


(xix) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন সাগরকে (b) ভূ- মধ্যসাগর ও আরল সাগরকে (c) ভূ-মধ্যসাগর ও আটলান্টিক সাগরকে (d) ভূ- মধ্যসাগর ও লোহিত সাগরকে


Ans:-ভূ- মধ্যসাগর ও লোহিত সাগরকে


(xx) হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল- (a) হলদি ও রূপনারায়ণ (b) হলদি ও কংসাবতী (c) হলদি ও হুগলি (d) ভাগরথী ও রূপনারায়ণ।


Ans:-হলদি ও রূপনারায়ণ 


(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয়ক্ষমতার সমতা।


Ans:-মোট অভ্যন্তরীণ উৎপাদন






Reactions

Post a Comment

0 Comments

Ad Code