ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণসমূহ লেখ //Write the causes of variation in population distribution in India//WBBSE//WB 10// geography
ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণসমূহ : ভারতে জনসংখ্যার অসমবণ্টন দেখা যায়। ভারতের সমগ্র ক্ষেত্রমানের ২৩% অধিকার করে আছে সমভূমি। অথচ মোট জনসংখ্যার ৫০% -এর বাস এই সমভূমিতে। ভারতের পার্বত্য অঞ্চল জনবিরল, কিন্তু জনসংখ্যার মাঝারি বণ্টন দেখা যায় মালভূমিতে। ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলিকে
দুটি ভাগে ভাগ করা যায়। - প্রাকৃতিক কারণ ও অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণ )
প্রাকৃতিক কারণ : |
ভূ-প্রকৃতি— ভারতে সমভূমি ঘনবসতিপূর্ণ। উঁচু-নীচু ভূ-প্রকৃতি, শীতল জলবায়ুর জন্য পার্বত্য অঞ্চল জনবিরল। দার্জিলিং, গ্যাংটক, সিমলা পর্যটন শিল্পের জন্য জনবহুল। মালভূমি অঞ্চলগুলিতে জনসংখ্যার বন্টন মাঝারি রকমের। তবে মালভূমির খনিজ উত্তোলক স্থানগুলিতে জনবসতি বেশি লক্ষ করা যায়।।
নদনদী : প্রাচীনকাল থেকে ভারতের নদী অববাহিকাগুলিতে অধিক জনবসতি গড়ে ওঠেছে। গঙ্গা, সিন্ধু, গোদাবরী, কুয়া অববাহিকা প্রভৃতি এর উদাহরণ।
জলবায়ু: উচ্চতা, বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতা, শীতের প্রকোপ প্রভৃতির প্রভাবে জনসংখ্যার বণ্টন প্রভাবিত হয়। ভারতে উপকূলের জলবায়ু মনোরম বলে জনসমাগম বেশি। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যগুলির স্যাঁতসেঁতে জলবায়ুর কারণে জনসংখ্যা কম।
মৃত্তিকা : জনসংখ্যার বণ্টনে মাটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। উর্বর মাটির কারণে গঙ্গা সমভূমি ও উপকূলীয় সমভূমি জনবহুল।
বনভূমি : বনভূমির প্রাকৃতিক পরিবেশ জনবসতি গড়ে ওঠার প্রধান বাধা। তবে বনজসম্পন সংগ্রহের জন্য বনভূমির সীমানায় কিছু জনবসতি গড়ে ওঠে।
জলাশয় ও ভৌমজল : (সেচের জল এবং পানীয় জল পাওয়ার সুবিধাযুক্ত স্থানে জনসমাবেশ গড়ে ওঠে। ভারতে রাজস্থানের মরু অঞ্চলে জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা। জনবসতি ও নিম্ন গাঙ্গেয় সমভূমিতে ভৌমজলের পাশাপাশি গড়ে ওঠা জনবসতি এর উদাহরণ।
(গ) অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণ :
কৃষি ও পশুপালন – কৃষিতে উন্নত হওয়ায় ভারতের গাঙ্গেয় ও উপকূলীয় সমভূমি অঞ্চল জনবহুল। গুজরাটের উত্তর অংশে অনুর্বর মৃত্তিকায় চারণভূমির ওপর নির্ভর করে পশুপালন করা হয়। এই কারণে এখানে জনবসতি গড়ে উঠেছে।
শিল্প- সর্বাধিক কর্মের সুযোগ পাওয়া যায় শিল্প ও শিল্পাঞ্চলগুলিতে। এই কারণে হুগলি নদীর উভয়তীরে দুর্গাপুর-আসানসোল ও মুম্বাই— পুনে শিল্পাঞ্চলে ঘন জনবসতি গড়ে উঠেছে।
পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা— রেল ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় সমতলভূমি জনবহুল। পার্বত্য অঞ্চল অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার কারণে জনবিরল।
খনিজ সম্পদ – খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল ঘনবসতিপূর্ণ আলেম, বাইলাডিলা প্রভৃতি এর উদাহরণ)
অন্যান্য : শহরায়ণ, জীবিকার সুযোগ, শিক্ষাকেন্দ্র, ধর্মীয়স্থানকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে। জনঘনত্ব (কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের অনুপাতকে জনঘনত্ব বলে।
২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব = ১২১.০২ কোটি + ৩১.৬৬ লক্ষ বর্গ কিমি = ৩৮২/বর্গ কিমি।
0 Comments