পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।WBBSE//WB10 // geography// Write the reasons for concentration of iron and steel industry in East and Central India.
পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ :
৪.৫ টন কাঁচামালের সাহায্যে এই শিল্পে ১ টন ইস্পাত প্রস্তুত হয়। তাই এই শিল্প কাঁচামালকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পূর্ব ও মধ্য ভারতে কাঁচামাল ও অন্যান্য সুবিধা- যুক্ত স্থানগুলি হল –
O আকরিক লোহা-বিহারের সিংভূম, ওড়িশার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উচ্চমানের আকরিক লোহার সঞ্জয় দেখা যায়।
O কয়লা- দামোদর অববাহিকা অঞ্চলের বিটুমিনাস শ্রেণির কয়লা এই শিল্পকেন্দ্রগুলিতে ব্যবহৃত হয়। চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজ- এই অঞ্চলের শিল্পকেন্দ্রগুলি ওড়িশার বীরমিত্রপুরের চুনাপাথর, ওড়িশার গাংপুর ও সুন্দরগড়ের ডলোমাইট এবং কোরাপুট, কালাহাণ্ডি, গাংপুর প্রভৃতি অঞ্চলের ম্যাঙ্গানিজ ব্যবহার করে।
O জল - দামোদর, সুবর্ণরেখা, মহানদী, ব্রাক্ষ্মণী প্রভৃতি নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে জলের সরবরাহ করা হয়।
O বিদ্যুৎ - DVC -র জলবিদ্যুৎ এবং NTPC র তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এই শিল্পকেন্দ্রগুলি ব্যবহার করে থাকে। ও পরিবহণ-শিল্পকেন্দ্রে কাঁচামাল আনা ও উৎপাদিত ইস্পাত রপ্তানির জন্য পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথ এবং মূলত ২, ২৩, ৩২ ও ৩৩নং জাতীয় সড়ক- পথের সুবিধা রয়েছে।
O শ্রমিক- ঘনবসতি থাকায় শিল্পে সুলভ শ্রমিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থাকায় প্রশিক্ষিত শ্রমিক পাওয়া যায়।
O বন্দর- কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ ও বিশাখাপত্তনম বন্দরের সুবিধা লাভ করা যায়।
O চাহিদা- হাওড়া-হুগলি এবং রাঁচি-হাতিয়া শিল্পাঞ্চলে ইস্পাতের বিপুল চাহিদা রয়েছে।

0 Comments