ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী//What are the reasons for the growth of information technology industry in India?// wbbse 10// geography
ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ :
কম্পিউটার দক্ষ কর্মী-- শেষের কয়েকটি দশকে ভারতে কম্পিউটার দক্ষ কর্মীর সংখ্যা বেড়ে যাওয়া,
কম্পিউটার দক্ষ কর্মী সৃষ্টির প্রতিষ্ঠান - উন্নত মেধাও দক্ষকর্মী সৃষ্টির জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গড়ে ওঠা, প্রশিক্ষণ কেন্দ্ৰ:- তথ্য প্রযুক্তি শিল্পে কর্মীর যোগান বজায় রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা,
শ্রমিক সুলভতা - ভারতে উন্নত মেধা ও কম্পিউটার দক্ষ কর্মীদের সুলভ মূল্যে পাওয়ার সুযোগ, সরকারি উদ্যোগে কর্মসংস্থান, উজ্জ্বল ভবিষ্যৎ, শুল্ক লাভের আশায় সরকারি উদ্দ্যোগকে শিল্পটির উন্নতির জন্য দায়ী করা হয়।
পরিকাঠামাে : তথ্যপ্রযুক্তি শিল্প শহরকেন্দ্রিক। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড়াে বড়াে শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। ভালাে রাস্তাঘাট, পর্যাপ্ত জল, বিদ্যুৎ, ইনটারনেট, ওয়াইফাই এবং আরও আধুনিক সুবিধা থাকায় শহরগুলিতে এই শিল্পের দ্রুত উন্নয়ন ঘটছে।
বিপুল চাহিদা ও বাজার : ভারতবর্ষ দ্রুত উন্নয়নশীল দেশ । কৃষি , শিল্প , পরিবহণ -যোগাযোগ ,শিক্ষা , স্বাস্থ্য,ব্যাবসা, সরকারি , বেসরকারি পরিসেবা প্রদান প্রভৃতি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার ভারতসহ প্রতিবেশী দেশগুলিতে বিশাল বাজার তৈরি হয়েছে ।
মূলধনের প্রাচুর্য : উদারীকরণ ও বিশ্বায়নের মধ্য দিয়ে ভারতের এই উদীয়মান শিল্পটিতে দেশীয় ও বহুজাতিক সংস্থাগুলি বিপুল অর্থ বিনিয়োগ করায় শিল্পটি বিকশিত হচ্ছে ।

0 Comments