Ad Code

Ticker

7/recent/ticker-posts

আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য// উচ্চমাধ্যমিক ভূগোল// সাজেশন// ২০২৪// WBHSE// 2024// important question // whar is the difference between HALIOPHYTE AND SCIOPHYTES

  আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য// উচ্চমাধ্যমিক ভূগোল// সাজেশন// ২০২৪// WBHSE// 2024// important question // whar is the difference between HALIOPHYTE AND SCIOPHYTES 


নমস্কার ,  উচ্চমাধ্যমিক ভূগোল ( WB HS GEOGRAPHY): সকল ছাত্র ও  ছাত্রীকে  জিওগাফিয়াতে স্বাগতম।  ২০২৪ সালের জন্য খুবই গুরুত্বপুর্ন প্রশ্ন । আশা করি তোমাদের সাহায্য হবে। সাজেশনভিত্তিক প্রশ্ন যা তোমাদের অবশ্যই কাজে আসবে। 

 

সংজ্ঞা 

যেসব উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবচেয়ে বৃদ্ধি পায় , তাদের আলোক প্রেমী উদ্ভিদ বলে। যেমন - জবা, বেল, সূর্যমুখী, নয়নতারা ইত্যাদি উদ্ভিদ।

যেসব উদ্ভিদ সূর্যালোকের  অনুপুস্থিতিতে অর্থাৎ ছায়ায় ভালো জন্মায় তাদের আলোক বিদ্বেষী উদ্ভিদ বলে। যেমন - পান, অর্কিড, মানিপ্লান্ট ইত্যাদি।


. পাতা 

 আলোক প্রেমী উদ্ভিদ এর পাতাগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র ও সূর্যগ্রহণ প্রতিফলনে সক্ষম। 

 আলোক বিদ্বেষী উদ্ভিদের পাতাগুলি অপেক্ষাকৃত বড় ও সূর্যকিরণ প্রতিফলনের অক্ষম।


পত্রফলক

 আলোক প্রেমী উদ্ভিদের বক্র ও কুঞ্চিত প্রকৃতির পত্রফলক লক্ষ্য করা যায়। 

 আলোক বিদ্বেষী উদ্ভিদের পত্রফলক চ্যাপ্টা ও মসৃণ হয়। 


পত্ররন্ধ্র

 আলোক প্রেমী উদ্ভিদের পত্ররন্ধ্র গুলি সাধারণত নিমজ্জিত ও নিম্ন তলে থাকে।

 আলোক বিদ্বেষী উদ্ভিদের পত্ররন্ধ্র উভয় তলে অবস্থিত।


 বহিঃত্বক

 আলোক প্রেমী উদ্ভিদের পাতার বহিঃত্বক গুলি পুরু ও একাধিক স্তর বিশিষ্ট হয়। 

 আলোক বিদ্বেষী উদ্ভিদের বহিঃত্বক পাতলা ও এক স্তর বিশিষ্ট হয়।


 অন্তঃকোষীয় অবস্থান

 আলোক প্রেমী উদ্ভিদের দুটি কোষের মধ্যবর্তী স্থান ক্ষুদ্র ও অধিক সালোকসংশ্লেষে সক্ষম।

 আলোক বিদ্বেষী উদ্ভিদের দুটি কোষের মধ্যবর্তী অংশ বৃহৎ ও অপেক্ষাকৃত কম সালোকসংশ্লেষে সক্ষম। 


 ক্লোরোফিল

আলোক প্রেমী উদ্ভিদের পাতার উপরিতল ক্লোরোফিল বিহীন হয়ে থাকে।

আলোক বিদ্বেষী উদ্ভিদের পাতার উপরিতল ক্লোরোফিল যুক্ত হয়। 

পর্বমধ্য 

আলোকপ্রিয় উদ্ভিদের পর্বমধ্যগুলি আয়তনে ছোটো হয় ।

 আলোক বিদ্বেষীউদ্ভিদের পর্বমধ্যগুলি আয়তনে বড়ো হয় ।



Reactions

Post a Comment

0 Comments

Ad Code