Ad Code

Ticker

7/recent/ticker-posts

নবম শ্রেণী // অষ্টম অধ্যায় // পশ্চিমবঙ্গ // westbengal geography // class 9 part 1

 

নবম শ্রেণী // অষ্টম অধ্যায় // পশ্চিমবঙ্গ // westbengal geography // class 9 part 1



জিওগ্রাফিয়াতে স্বাগত,

প্রিয় ছাত্রছাত্রীরা আশাকরি তোমরা সকলে ভাল আছো। নবম শ্রেণীর অষ্টম অধ্যায় = পশ্চিমবঙ্গ। , যা পরীক্ষার জন্য অতি গুরুত্বপুর্ন বিষয়। জিওগ্রাফিয়ার মাধ্যমে একটি নবম শ্রেণীর পশ্চিম বঙ্গ  সিরিস শুরু করা হচ্ছে। এখানে প্রথম পর্ব দেওয়া হল

 

(১) বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ-

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল – (ক) সন্দাক্‌ফু (খ) ফালুট (গ) সবরগ্রাম (ঘ) টাংলু

উত্তরঃ- (ক) সন্দাক্‌ফু

নিম্নলিখিত কোন্‌ নদীটিকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হত – (ক) অজয় (খ) ময়ূরাক্ষী (গ) শিলাই (ঘ) দামোদর

উত্তরঃ- (ঘ) দামোদর

কোন্‌ অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় – (ক) পার্বত্য (খ) সুন্দরবন (গ) মালভূমি (ঘ) তরাই

উত্তরঃ- (খ) সুন্দরবন

নিম্নলিখিত কোন্‌টি সোনালি তন্তু – (ক) কার্পাস (খ) চা (গ) পাট (ঘ) ধান

উত্তরঃ- (গ) পাট

শৈলশহরের রানি বলা হত – (ক) দার্জিলিং (খ) কার্সিয়াং (গ) কালিম্পং (ঘ) মিরিখ

উত্তরঃ- (ক) দার্জিলিং

নিম্নলিখিত কোন্‌টি ইস্পাত সংস্থা – (ক) NTPC (খ) NHPC (গ) SAIL (ঘ) MNRE

উত্তরঃ- (গ) SAIL

ভারতের প্রথম বস্ত্র শিল্পকারখানা গড়ে ওঠে – (ক) হুগলি জেলায় (খ) নদীয়া জেলায় (গ) কলকাতা জেলায় (ঘ) হাওড়া জেলায়

উত্তরঃ- (ঘ) হাওড়া জেলায়

কোন্‌টি বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল – (ক) শিলিগুড়ি (খ) ফারাক্কা (গ) হলদিয়া (ঘ) দুর্গাপুর

উত্তরঃ- (গ) হলদিয়া

বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা –(ক) ১৭ টি (খ)১৮ টি (গ) ১৯ টি (ঘ) ২৩ টি

উত্তরঃ ২৩ টি

ভারতের অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল – (ক) বিহার (খ) ঝাড়খণ্ড (গ) ওডিশা (ঘ) অসম

উত্তরঃ ঝাড়খণ্ড

কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় – (ক) ১৯৫০ সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৪ সালে (ঘ) ১৯৪৭ সালে

উত্তরঃ ১৯৫০ সালে

পশ্চিমবঙ্গের নবীনতম ভূখণ্ডের হল – (ক) লোথিয়ান দ্বীপ (খ) ডালহৌসি দ্বীপ (গ) পূর্বাশা দ্বীপ (ঘ) কোনোটিও নয়।

উত্তরঃ পূর্বাশা দ্বীপ

সিকিমের প্রধান নদী – (ক) কালিগন্ডক (খ) মানস (গ) তিস্তা (ঘ) তোর্সা

উত্তরঃ তিস্তা

ভুটানের দীর্ঘতম নদী – (ক) কালিগন্ডক (খ) মানস (গ) তিস্তা (ঘ) তোর্সা

উত্তরঃ মানস

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা – (ক) ৩৫৪৩মিঃ (খ) ৩৫৯৬মিঃ(গ)৩৬৩০ মিঃ (ঘ) ৩৬২৫ মিঃ

উত্তরঃ ৩৬৩০মিঃ

মামা ভাগ্নে পাহাড় রয়েছে- (ক) বাঁকুড়া জেলা (খ) বীরভূম (গ) জলপাইগুড়ি জেলা (ঘ) দার্জিলিং

উত্তরঃ বীরভূম জেলা

নদীয়ার কৃষ্ণনগরের উপরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে- (ক) ০ ডিগ্রি (খ) ২৩.৫ ডিগ্রি (গ) ৩০দিগ্রি (ঘ)২৫ ডিগ্রি

উত্তরঃ ২৩.৫ ডিগ্রি

পশ্চিমবঙ্গের যে জেলায় বালিয়াড়ি গড়ে উঠেছে- (ক) পুরুলিয়া (খ) মেদিনিপুর (গ) বীরভূম (ঘ) হুগলী

উত্তরঃ মেদিনীপুর

পশ্চিমবঙ্গের উচ্চ মালভূমি হল- (ক) শুশুনিয়া (খ) বিহারিনাথ (গ) অযোধ্যা (ঘ) বাগমুণ্ডি

উত্তরঃ অযোধ্যা

পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটি হল- (ক) তরাই (খ) দিয়ারা (গ) তাল (ঘ) বরেন্দ্রভূমি

উত্তরঃ বরেন্দ্রভূমি

জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল – (ক) তোর্সা  (খ) অজয় (গ) গোসাবা (ঘ) জলঙ্গি

উত্তরঃ গোসাবা

সুন্দরবনের একটি নদী হল – (ক) তিস্তা (খ) মাতলা (গ) জলঙ্গি (ঘ) অজয়

উত্তরঃ মাতলা

ভাগীরথীর বামতীরের উপনদী হল -– (ক) তিস্তা (খ) মাতলা (গ) জলঙ্গি (ঘ) অজয়

উত্তরঃ জলঙ্গি

কোন নদী দার্জিলিং পার্বত্য অঞ্চলকে দুইভাগে ভাগ করেছে -– (ক) তিস্তা (খ) তোর্সা (গ) মহানন্দা (ঘ) জলঢাকা

উত্তরঃ তিস্তা

পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল হল- (ক) দামোদর খাল (খ) হিজলি খাল (গ) মেদিনীপুর (ঘ) ইডেন খাল

উত্তরঃ মেদিনীপুর খাল

কালবৈশাখী ঝড়ের নাম- (ক) নরওয়েস্টার (খ) টর্নেডো (গ) আম্রবৃষ্টি (ঘ) মৌসুমি বিস্ফোরণ

উত্তরঃ নরওয়েস্টার

খাদার নামে পরিচিত – (ক) নতুন পলি (খ) পুরানো পলি (গ) ল্যাটেরাইট (ঘ) পডসল মাটি

উত্তরঃ নতুন পলি

পডসল মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে-(ক) পার্বত্য অঞ্চল (খ) মালভূমি অঞ্চল (গ) সমভূমি অঞ্চল (ঘ) লোহিত মৃত্তিকা

উত্তরঃ পার্বত্য অঞ্চল

পার্বত্য অঞ্চলে মাটির রঙ – (ক) লাল (খ) বাদামি (গ) কালো (ঘ) সাদা

উত্তরঃ বাদামি

ল্যাটেরাইট মাটির উপরিস্তরে অনেকরকমের শক্ত আবরণ দেখা যায় একে – (ক) ল্যাটার (খ) হটস্পট (গ) ড্যুরিক্রাস্ট (ঘ) প্যানকেক

উত্তরঃ  ড্যুরিক্রাস্ট.

ল্যাটেরাইট মাটির লাল হওয়ার কারন হল – (ক) বৃষ্টিপাতের স্বল্পতা (খ) জৈব পদার্থের ক্রম সঞ্চয় (গ) লৌহ যৌগের সঞ্চয় (ঘ) অধিক সার প্রয়োগ

উত্তরঃ (গ) লৌহ যৌগের সঞ্চয়

গোরুমারা হল একটি – (ক) শৈলশহর (খ) সমুদ্রসৈকত (গ) শিক্ষাকেন্দ্র (ঘ) অভয়ারণ্য

উত্তরঃ অভয়ারণ্য

উচ্চফলনশীল ধানের বীজ নয়- (ক) চৈতালি (খ) জয়া (গ) রত্না (ঘ) পদ্মা

উত্তরঃ চৈতালি

পশ্চিমবঙ্গে যে পাট অধিক চাষ হয় তা হল – (ক) তোসা পাট (খ) সোনালি পাট ( গ) সাদা পাট (ঘ) হলুদ পাট

উত্তরঃ তোষা পাট

নিচের কোনটি উচ্চফলনশীল পাট বীজ নয়? – (ক) চৈতালি (খ) বাসুদেব (গ) জয়া ( ঘ) সবুজসোনা

একটি বৃহদায়তন লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র হল- (ক) খড়গপুর (খ) কাকদ্বীপ (গ) দুর্গাপুর (ঘ) ইসলামপুর

.উত্তরঃ দুর্গাপুর

পশ্চিমবঙ্গের যে পরিমাণ ম্যাঙ্গানিজ পাওয়া যায় , অঞ্চলটি হল –(ক) বেলপাহাড়ি (খ) গাংপুর (গ) বীরমিত্রপুর (ঘ) সুন্দরগড়

উত্তরঃ বেলপাহাড়ি

দামোদর উপত্যকায় যে যুগের কয়লা পাওয়া যায় – (ক) গন্দয়ানা (খ) তার্শিয়ারি ( গ) প্যালিয়জয়িক (ঘ) কোয়াটারনারি

উত্তরঃ গণ্ডয়ানা

পশ্চিমবঙ্গের ভুতাপ শক্তিকেন্দ্র গড়ে উঠেছে = (ক) পলতায় (খ) সাগরদ্বিপে (গ) ফেইজারগঞ্জে (ঘ) বক্রেশ্বর

উত্তরঃ বক্রেশ্বর

ছৌ নাচ বিখ্যাত – (ক) পুরুলিয়া (খ) বাঁকুড়া (গ) হাওড়া (ঘ) বীরভূম

উত্তরঃ পুরুলিয়া


WB CLASS 9 GEOGRAPHY  CLICK HERE 


Reactions

Post a Comment

0 Comments

Ad Code