Ad Code

Ticker

7/recent/ticker-posts

Fujita scale//ফুজিতা স্কেল

Fujita scale//ফুজিতা স্কেল

**********************************************




👉পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোর তীব্রতা পরিমাপক স্কেল হল ফুজিটা স্কেল (Fujita Scale)। 

👉এটি 'এফ স্কেল' বা 'ফুজিটা-পিয়ারসন স্কেল' নামেও পরিচিত। 

👉সাধারণত কোনো টর্নেডো কর্তৃক স্বাভাবিক উদ্ভিদ ও মানবনির্মিত অবকাঠামো কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই ভিত্তিতে ফুজিটা স্কেলে টর্নেডোর তীব্রতা পরিমাপ করা হয়। 👉অ্যালেন পিয়ারসনের সহযোগিতায় ১৯৭১ সালে টেড ফুজিটা এই স্কেল উদ্ভাবন করেন। 

👉বিউফোর্ট স্কেল ও ম্যাচ নাম্বার স্কেলের সাথে ফুজিটা স্কেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফুজিটা স্কেলে ৫ টি শ্রেণী রয়েছে। 

👉যথা : এফ-০, এফ-১, এফ-২, এফ-৩, এফ-৪, এফ-৫। 👉এফ-০ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ৬৪-১১৬ কিমি/ঘন্টা, 👉এফ-১ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ১১৭-১৮০ কিমি/ঘন্টা, 👉এফ-২ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ১৮১-২৫৩ কিমি/ঘন্টা, 👉এফ-৩ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ২৫৪-৩৩২ কিমি/ঘন্টা,👉 এফ-৪ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ৩৩৩-৪১৮ কিমি/ঘন্টা এবং👉 এফ-৫ শ্রেণীতে বায়ুর গতিবেগ থাকে ৪১৯-৫১২ কিমি/ঘন্টা। ফুজিটা স্কেলে এফ-০ ও এফ-১ শ্রেণীর টর্নেডোকে 'দুর্বল' (Weak), এফ-২ ও এফ-৩ শ্রেণীর টর্নেডোকে 'শক্তিশালী' (Strong), এফ-৪ ও এফ-৫ শ্রেণীর টর্নেডোকে 'বিধ্বংসী' (Violent), এফ-২ থেকে এফ-৫ শ্রেণীর টর্নেডোকে 'উল্লেখযোগ্য' (Significant) এবং এফ-৩ থেকে এফ-৫ শ্রেণীর টর্নেডোকে 'তীব্র' (Intense) রূপে চিহ্নিত করা হয়। ২০০৭ সালের ১ লা ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রে ফুজিটা স্কেলের পরিবর্তে 'উন্নত ফুজিটা স্কেল' (Enhanced Fujita Scale) বা 'EF স্কেল' ব্যবহার শুরু হয়।


 উন্নত ফুজিটা স্কেলে সাতটি শ্রেণী রয়েছে। যথা : (১) ইফ.এফ.ইউ (বায়ুর গতিবেগ অজ্ঞাত ; সমীক্ষা উপযোগী ক্ষয়ক্ষতি হয়না), (২) ইফ.এফ.-০ (বায়ুর গতিবেগ ১০৫-১৩৭ কিমি/ঘন্টা ; স্বল্প ক্ষয়ক্ষতি), (৩) ইফ.এফ.-১ (বায়ুর গতিবেগ ১৩৮-১৭৭ কিমি/ঘন্টা ; মাঝারি ক্ষয়ক্ষতি), (৪) ইফ.এফ.-২ (বায়ুর গতিবেগ ১৭৮-২১৭ কিমি/ঘন্টা ; যথেষ্ট ক্ষয়ক্ষতি) (৫) ইফ.এফ.-৩ (বায়ুর গতিবেগ ২১৮-২৬৬ কিমি/ঘন্টা ; তীব্র ক্ষয়ক্ষতি), (৬) ইফ.এফ.-৪ (বায়ুর গতিবেগ ২৬৭-৩২২ কিমি/ঘন্টা ; বিধ্বংসী ক্ষয়ক্ষতি), (৭) ইফ.এফ.-৫ (বায়ুর গতিবেগ ৩২২ কিমি/ঘন্টার অধিক ; অকল্পনীয় ক্ষয়ক্ষতি)।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code