Ad Code

Ticker

7/recent/ticker-posts

ওড়িশার ভূপ্রকৃতি // Physical Features of Odisha

ওড়িশার ভূপ্রকৃতি // Physical 

Features of Odisha

ওড়িশার ভুমির গঠন যথেষ্ট বৈচিত্র্যময়৷ রাজ্যটি বিচিত্র আবাসস্থল সহ ঘন সবুজ গাছপালা এবং পাহাড়ি ভূখণ্ড দ্বারা সমৃদ্ধ৷ এই রাজ্যটি তিনটি প্রধান অঞ্চল মালভূমি, পর্বত ও উপকূলীয় সমভূমি নিয়ে গঠিত৷ সমসত্ত্বতা, ধারাবাহিকতা এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ওড়িশা পাঁচটি বৃহৎ ভূমিরূপ অঞ্চলে বিভক্ত হয়েছে৷ সেগুলি হল -

ওড়িশার ভূপ্রকৃতি // Physical Features of Odisha





                I.     উৎকল সমভূমি বা পূর্বের ওড়িশা উপকূলীয় সমভূমি৷

                II.     মধ্যবর্তী পর্বতমালা এবং উচ্চভূমি অঞ্চল৷

                III.     কেন্দ্রীয় মালভূমি অঞ্চল৷

                IV.     পশ্চিমে তরঙ্গায়িত উচ্চভূমি অঞ্চল৷

                V.     প্রধান বন্যা সমভূমি৷


ওড়িশার ভূপ্রকৃতি // Physical Features of Odisha




I.        উৎকল সমভূমি বা পূর্বের ওড়িশা উপকূলীয় সমভূমি ——

                            ওড়িশা উপকূলীয় সমভূমি বা উৎকল সমভূমি সাম্প্রতিক উৎসের পললভূমি৷ এর পশ্চিমের সীমানায় প্রায় ২৫০ ফুট আঞ্চলিক পূর্বঘাট এবং এর পূর্বদিকে প্রায় সোজা তটরেখা রয়েছে৷ এই অঞ্চলটি উত্তরের সুবর্ণরেখা(Subarnarekha) অববাহিকা থেকে দক্ষিণে ঋষিকুল্য(Rushikulya) অববাহিকা পর্যন্ত প্রসারিত৷
বৈশিষ্ট্য ——
a.    সমভূমি অঞ্চলটি ভুতাত্ত্বিকভাবে প্যাঁলেওজিন এবং নিওজিন যুগের (প্রায় ৬৫ থেকে ২.৬ মিলিয়ন বছর আগে) অন্তর্গত৷
b.    এই অঞ্চলের একটি বড় অংশ ছয়টি প্রধান নদীর বদ্বীপ দ্বারা গঠিত, সেগুলি যথাক্রমে- মহানদী(Mahanadi), ব্রাম্ভনী(Brahmani), সুবর্ণরেখা(Subarnarekha), বৈতরনী(Baitarani), বুঢ়াবালঙ্গ(Budhabalanga), ঋষিকুল্য(Rushikulya) নদী৷ তাই ওড়িশার উপকূলীয় সমভূমিটিকে “Hexadeltaic region” বা “Gift of six rivers” বলা হয়৷
c.     সমভূমি অঞ্চলটি মহানদীর বদ্বীপের(মধ্য উপকূলীয় সমভূমি) নিকট সর্বাধিক প্রস্থ সহ বঙ্গপসাগরের উপকূলে বিস্তৃত হয়েছে৷ এরপর এটি বালেশ্বর জেলার উত্তরের উপকূলীয় সমভূমিতে ধীরে ধীরে সংকীর্ণ হয় এবং গাঁজাম জেলার দক্ষিণ উপকূলীয় সমভূমিতে (গঞ্জম সমভূমি নামে পরিচিত) ক্রমশ সংকীর্ণ হয়ে বিস্তৃত হয়েছে৷
d.    এই অঞ্চলের উত্তর উপকূলীয় সমভূমিটি বুঢ়াবালঙ্গ(Budhabalanga) এবং সুবর্ণরেখা(Subarnarekha) নদীর বদ্বীপ সমূহ নিয়ে গঠিত যেগুলি মুলত “সামুদ্রিক সীমা লঙ্ঘনের(Marine transgressions)” প্রমান বহন করে৷
e.    মধ্য উপকূলীয় সমভূমিটি সর্বাধিক প্রশস্ত ও বৃহত্তম যেটি মহানদি(Mahanadi), ব্রাম্ভনী(Brahmani) ও বৈতরনী(Baitarani) নদীর মিলিত বদ্বীপ নিয়ে গঠিত৷ এই অঞ্চলটিতে অতীত “পশ্চাদপসাগর(Back bays)” এবং বর্তমান হ্রদ গুলির প্রমান রয়েছে৷
f.      দক্ষিণ উপকূলীয় সমভূমিতে চিলিকা(Chilika) হ্রদের হ্রদসৃষ্ট সমভূমি(Laccustrine Plane) এবং ঋষিকুল্য(Rushikulya) নদীর ছোট বদ্বীপ লক্ষ্য করা যায়৷

II.        মধ্যবর্তী পর্বতমালা এবং উচ্চভূমি অঞ্চল ——

                মধ্যবর্তী পর্বতমালা এবং উচ্চভূমি অঞ্চলটি ভৌগোলিক অঞ্চলের বৃহত্তম এবং রাজ্যের প্রায় তিন চতুর্থাংশ জুড়ে রয়েছে৷ এই অঞ্চলটি বেশিরভাগ পূর্বঘাটের পাহাড় এবং পর্বতমালার সমন্বয়ে গঠিত৷
এই অঞ্চলের গড় উচ্চতা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০ মিটার ওপরে৷
বৈশিষ্ট্য ——
a.    এই অঞ্চলটি পূর্বদিকে হঠাৎ খাড়াভাবে উথিত হয়েছে এবং পরে ধীরে ধীরে ঢাল বরাবর উত্তর-পূর্ব(ময়ুরভঞ্জ) থেকে উত্তর-পশ্চিম(মালকানগিরি) পর্যন্ত পশ্চিমে একটি বিছিন্ন বা ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে৷
b.    ভুতাত্বিকভাবে এই অঞ্চলের গঠনটি বেশ পুরানো৷ এটি ভারতীয় উপদ্বীপের গণ্ডয়ানাল্যান্ডের প্রাচীন বৃহৎ ভূখণ্ডের একটি অংশ ছিল৷ এই পার্বত্য অঞ্চলটি গড়জট(Garhjat) পাহাড় নামেও পরিচিত৷
c.     এই অঞ্চলটি বেশ কয়েকটি জলবিভাজিকা দ্বারা চিহ্নিত হয়েছে৷
d.    পূর্বঘাট অঞ্চলটি বেশ কয়েকটি বৃহৎ এবং সংকীর্ণ নদী উপত্যকা ও বন্যা সমভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়৷

III.        কেন্দ্রীয় মালভূমি অঞ্চল ——

               কেন্দ্রীয় মালভূমিটি পূর্বঘাটের পশ্চিমঢালের অংশবিশেষ৷ এগুলি বেশিরভাগই ৩০৫-৬১০ মিটার উচ্চতা বিশিষ্ট নিমজ্জিত বা ক্ষয়প্রাপ্ত মালভূমি৷ অঞ্চলটি দুটি বৃহৎ মালভূমি নিয়ে গঠিত যথা-
· পানপোষ(Panposh)-কেওনঝড়(keonjhar)-পাল্লাহারা(pallahara)মালভূমি অঞ্চলে রাজ্যের উত্তরের অংশের উচ্চ বৈতরনী(Baitarani) নদী অববাহিকা গঠিত হয়৷
· নবরংপুর(Nabarangpur)-জেয়পুর(Jeypur) মালভূমি অঞ্চলে রাজ্যের দক্ষিণ অংশের সবরি(sabari) নদী অববাহিকা গঠিত হয়৷

IV.        পশ্চিমের তরঙ্গায়িত উচ্চভূমি অঞ্চল ——

               পশ্চিমের তরঙ্গায়িত উচ্চভূমি অঞ্চলের উচ্চতা ১৫৩ মিটার থেকে ৩০৫ মিটার পর্যন্ত পরিবর্তিত হয়৷ এগুলি মালভূমির তুলনাই উচ্চতায় কম হয়৷ এটি নিন্মলিখিত স্বতন্ত্র উচ্চভুমিগুলি নিয়ে গঠিত-
a.    রায়রাঙ্গপুর(Rairangpur) তরঙ্গায়িত উচ্চভূমি ---- 
                             এই অঞ্চলটি ময়ুরভঞ্জ(Mayurbhanj) জেলার উত্তরাংশ দ্বারা পরিবেষ্টিত৷ উচ্চভূমিটি সুবর্ণরেখা অববাহিকার একটি অংশ এবং উত্তর দিকে ঢালু৷
b.    কেওনঝড়(Keonjhar) বর্ধনভুমি ----
                             এটি কেওনঝড় জেলার অংশবিশেষ এবং কেওনঝড় মালভূমির প্রান্তে অবস্থিত৷ এটি বৈতরনী(Baitarani) নদী অববাহিকার অন্তর্গত৷
c.     রাউরকেল্লা(Rourkela) তরঙ্গায়িত উচ্চভূমি ----
               এটি সুন্দরগড়(Sundergarh) জেলার অংশ এবং উচ্চ ব্রাম্ভনি(Brahmani) নদী অববাহিকায় অবস্থিত৷
d.    বোলানগির(Bolangir)-বারগড়(Bargarh)-রেঢ়াখোল(Rairkhol) তরঙ্গায়িত উচ্চভূমি ---- 
               এটি একাধিক জেলার অংশ এবং এটি উচ্চতর মহানদী এবং এর শাখানদী অববাহিকায় অবস্থিত৷
e.    আসকা(Aska) তরঙ্গায়িত উচ্চভূমি ----
                            এটি গঞ্জাম(Ganjam) জেলার উচ্চ ঋষিকুল্ল্য(Rushikulya) নদী অববাহিকায় অবস্থিত৷
f.      রায়াগাদা(Rayagada) তরঙ্গায়িত উচ্চভূমি ---- 
               এই উচ্চ অঞ্চলটি রায়াগাদা জেলার অংশ এবং এটি নাগাভালি(Nagavali) এবং বংশধারা(Vansadhara) নদী অববাহিকায় অবস্থিত৷
g.    মালকানগিরি(Malkangiri) তরঙ্গায়িত উচ্চভূমি ---- 
               ওড়িশার দক্ষিণাঞ্চলে অবস্থিত, এই উচ্চভূমিটি দণ্ডকারণ্য অঞ্চলের সাবারি(Sabari)-মাছকুণ্ডু(Machhkund) অববাহিকায় অবস্থিত৷

V.        প্রধান বন্যা সমভূমি ——

               মূলত পার্বত্যঅঞ্চল, উচ্চভূমি, এবং মালভুমি অঞ্চলে প্রধান প্রধান নদিগুলির অবস্থানের কারনে এটি বন্যা প্রবন অঞ্চলে পরিণত হয়েছে৷ বন্যার সমতলটি রাজ্যের সর্বাধিক উর্বর জমি৷ বর্ষার ভারী বর্ষণ ওড়িশার অনেক অংশে বন্যা পরিস্তিতি সৃষ্টি করে কারন এই রাজ্যের বেশিরভাগ নদী বর্ষাকালে তাদের স্বাভাবিক স্তর ছাপিয়ে প্রবাহিত হয়৷ প্রতিবছর বন্যায় ক্ষয়ীভূত জমির মাটি জমে ওড়িশায় বন্যা সমভূমি আকারে উর্বর এই ভূমির সৃষ্টি হয়েছে৷ উর্বর জমির কারনে ওড়িশা রাজ্যের বেশিরভাগ কৃষিকাজ এই সমভূমিতেই হয়ে থাকে৷  এর উচ্চতা প্রায় ৭৫ মিটার-১৫৩ মিটার পর্যন্ত পরিবর্তিত হয়৷ ওড়িশায় নয়টি প্রধান বন্যা সমভূমি রয়েছে যথা-
                       i.     বারিপদ(Baripada) বন্যা সমভূমি৷
                      ii.     আনন্দপুর(Anandapur) বন্যা সমভূমি৷
                      iii.     তালচের(Talcher) প্লাবন সমভূমি৷
                     iv.     ভুবন(Bhuban) বন্যা সমভূমি৷ 
                      v.     সনেপুর(Sonepur) বন্যা সমভূমি৷
                     vi.     আটগড়(Athagarh) বন্যা সমভূমি৷
                     vii.     আসকা(Aska) বন্যা সমতলভূমি৷
                    viii.     রায়াগাদা(Rayagada) বন্যা সমভূমি৷
                     ix.     মালকানগিরি(Malkangiri) বন্যা সমভূমি। 

        তথ্যঃ- Wkipedia, Topography-Orissa government portal, Maps of India-Geography of                                        Orissa, Orissa river profile-SANDRP, Social village-maps of odisha, Orissa PSC notes-Geography of Orissa


গার্গী দাস
আন্দুল, হাওড়া
  @জিওগ্রাফিয়া


Reactions

Post a Comment

0 Comments

Ad Code