Ad Code

Ticker

7/recent/ticker-posts

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha


ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ 

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha


ওড়িশার অবস্থান, সীমা এবং ক্ষেত্রফল 

ভূমির ক্ষেত্রফলে নবমতম রাজ্য ওড়িশা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত৷ ওড়িশার উত্তর- পূর্বে পশ্চিমবঙ্গ, উত্তরে ঝাড়খণ্ড, দক্ষিণ- পূর্বে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমে মধ্যপ্রদেশ এবং পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর ৷ এর ক্ষেত্রফল প্রায় ১৫৫,৭০৭ বর্গ কিলোমিটার৷ এর উত্তর দক্ষিণে বিস্তৃতি প্রায় ১০৩০ কিলোমিটার ও পূর্ব পশ্চিমে প্রায় ৫০০ কিলোমিটার৷ এটি উপকূলরেখা বরাবর ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত৷ ভারতের মোট ক্ষেত্রফলের বিচারে ওড়িশা মাত্র ৪.৮৭ শতাংশ অঞ্চল অধিকার করে আছে।
                 ওড়িশা রাজ্যটি ১৭°৩১´উঃ-২০°৩১´উঃ অক্ষাংশ এবং ৮১°৩০´পূর্ব-৮৭°৩০´পূর্ব দ্রাঘিমাংশ বরাবর সমান্তরালে ভাবে বিস্তৃত৷ ভুবনেশ্বর এই রাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী৷ আয়তনের বিচারে ময়ুরভঞ্জ হল এই রাজ্যের দীর্ঘতম এবং জগতসিংহপুর হল ক্ষুদ্রতম জেলা৷

ওড়িশার অবস্থান ও প্রশাসনিক বিভাগ// Location And Area of Odisha
ভারতে ওড়িশার অবস্থান ও জেলাভিত্তিক মানচিত্র

ওড়িশার প্রশাসনিক বিভাগ

এই রাজ্যটি ৫৮টি মহকুমা, ৩১৭টি তাহসিল, ৩১৪টি ব্লক, ৬২৩৪টি জিপি তে বিভক্ত৷ ওড়িশায় ৫১৪৩৯টি গ্রাম এবং ১০৭টি শহর রয়েছে৷ ওড়িশায় মোট পাঁচটি পৌরসভা কর্মরত যেমন — ভুবনেশ্বর পৌরসভা, কটক পৌরসভা, বারহামপুর পৌরসভা, রাউরকেল্লা পৌরসভা এবং সম্বলপুর পৌরসভা৷

                  ওড়িশা রাজ্যের বর্তমান জেলার সংখ্যা ৩০টি৷ এগুলি তিনটি প্রশাসনিক বিভাগে বিভক্ত৷ বিভাগগুলি হল— উত্তর ওড়িশা বিভাগ, কেন্দ্রীয় ওড়িশা বিভাগ, দক্ষিণ ওড়িশা বিভাগ৷ নীচে বিভাগগুলির অন্তর্গত জেলাগুলির তালিকা
উত্তর ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-সম্বলপুর)
কেন্দ্রীয় ওড়িশা বিভাগ
(সদর দপ্তর-কটক)
দক্ষিণ ওড়িশা বিভাগ
(সদর দপ্তর- ব্রম্ভপুর)
· অনুগুল
· বালেশ্বর (বালেসোর)
· বৌধ
· বলাঙ্গির
· ভদ্রক
· গজপতি
· বারগড়
· কটক
· গঞ্জাম
· দেবগড়
· জগতসিংহপুর
· কালাহাণ্ডি
· ঢেঙ্কানাল
· যাজপুর
· কন্ধমাল
· ঝারসুগুড়া
· কেন্দ্রাপড়া
· কোরাপুট
· কেন্দুঝর
· খোরদ্ধা
· মালকানগিরি
· সম্বলপুর
· ময়ূরভঞ্জ
· নবরঙ্গপুর
· সুবর্ণপুর
· নয়াগড়
· নুয়াপড়া
· সুন্দরগড়
· পুরী
· রায়গড়া

তথ্যঃ ENVIS centre of Odisha's State of Enviroment 
      Wikipedia
      GKToday
@গার্গী দাস
@জিওগ্রাফিয়া 
----------------------------------------------------------------------------


Reactions

Post a Comment

0 Comments

Ad Code