মাধ্যমিক ভূগোল // গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
// WB 10 // geography // Important question answer for 2 marks // GEOGRAPHIA
ধাপচাষের গুরুত্ব কী?
উঃ পার্বত্য অঞ্চলের ঢালু অংশে ছোট ছোট সিঁড়ি
বা ধাপ কেটে যে চাষ করা হয়, সেই চাষ ধাপচাষ নামে পরিচিতি।
ধাপ চাষের গুরুত্ব:- ভূমিক্ষয় রোধ এবং জমির
উর্বরতা ধরে রাখা; তার সাথে জমিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শস্য উৎপন্ন করা।
বাগিচা কৃষি কাকে বলে?
উঃ ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রচুর মূলধন, শ্রমিক, উন্নত পরিকাঠামো
ও দক্ষ পরিচালন ব্যবস্থার সাহায্যে আন্তর্জাতিক বানিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানী নির্ভর
কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলে।
যেমন – ভারত, চিন, কেনিয়ায় – চা, ব্রাজিল,
কলম্বিয়ায় – কফি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে – রবার, পূর্ব আফ্রিকার আইভোরি কোস্টে – কোকো।
ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে কী
জানো?
উঃ যে শিল্পের লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম,
প্লাস্টিক, রবার, রং ইত্যাদি ব্যবহার করে উন্নত প্রযুক্তি বিদ্যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে
বিভিন্ন ধরনের ভারী ও হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ করা হয়, তাকে ইঞ্জিনিয়ারিং
শিল্প বা পূর্ত শিল্প বলে।উদাহরনঃ - মোটর গাড়ি, রেল ইঞ্জিন, জাহাজ, ট্রাক্টর, হারভেস্টার,
এরোপ্লেন, মনি যন্ত্রপাতি নির্মাণ ইত্যাদি।
স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য
উন্নয়ন বলতে কী বোঝো?
উঃ যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক
পরিবেশের ভারসাম্য বজায় রেখে,নষ্ট না করে দেশ ও জনগণের মঙ্গলসাধন করা যায়, তাকে ধারণযােগ্য
বা স্থিতিশীল উন্নয়ন বলে। ভবিষ্যত প্রজন্মের প্রয়োজন মেটানোর চেষ্টায় কোনাে বাধা
সৃষ্টি না করে, বর্তমান প্রজন্মের সঠিক চাহিদা মেটানর জন্য গৃহীত পরিকল্পনা হল স্থিতিশীল
উন্নয়ন।
আদমশুমারি কী?
উঃ কোনো দেশে একটি নির্দিষ্ট সময় পর পর (
সাধারণত ১০ বছর অন্তর ) দেশের জনসংখ্যার , বিভিন্ন দিক যেমন সামাজিক ও আর্থিক স্থিতি
জানার জন্য যে সার্ভে করা হয়, তাকেই আদমশুমারি বলে। পৃথিবীর প্রথম আধুনিক জনগণনা শুরু হয় সুইডেনে ১৭৪৯ সালে।ভারতে প্রথম জনগণনা
হয় ১৮৭২ সালে ।ভারতে প্রথম পরিপূর্ন আদমশুমারি হয়েছিল ১৮৮১ সালে ।
তথ্যপ্রযুক্তি শিল্প কী?
উঃ যে শিল্পে ডিজিটাল ও ইলেকট্রনিকস মাধ্যমে
তথ্যের অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন,পরিমার্জন, বিশ্লেষণ, সংরক্ষণ বা মজুত, আদানপ্রদান
প্রভৃতি কাজ ব্যাবসায়িক প্রয়ােজনে করা হয়, সেই শিল্পকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে।
1970-এর দশকের শুরু থেকে 1980 দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের
ধীর উন্নতি শুরু হয়
মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো?
উঃ জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র
দানাশস্যকে একত্রে মিলেট (Millet) বলে। এই ফসলগুলি পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি
উৎপন্ন হয়।
আকাশপথের দুটি সুবিধা লেখো।
উঃ সুবিধা
·
গতি এবং ডেলিভারির সময় এই ধরনের ফ্লাইটগুলিকে
আরও ঘন ঘন করে তোলে।
·
আপনি বেশ কয়েকটি রুট কভার করতে পারেন
এবং এয়ার ট্রান্সফার করতে সক্ষম হওয়ার সম্ভাবনা যা অ্যাক্সেসের সুবিধা দেয়।
·
এই ধরণের পরিবহনের মাধ্যমে পণ্য পরিবহন
করা নিরাপদ, চুরির সম্ভাবনা হ্রাস করে।
·
এই ধরনের পদ্ধতি আছে যে পদ্ধতি সহজ.
·
পরিবহনের মান গুরুত্বপূর্ণ হলে, পণ্যদ্রব্যের
ট্রানজিট সময় কমে যায়।
অসুবিধা
·
এই ধরনের পরিবহনের জন্য আপনাকে যে
খরচ দিতে হবে তা স্থল ও সমুদ্রের চেয়ে বেশি।
·
স্থল পরিবহনের তুলনায় বিমান পরিবহনে
পণ্যসম্ভার ও সঞ্চয় ক্ষমতা বেশি, তবে সামুদ্রিক পরিবহনের ক্ষেত্রে তা বেশি।
·
এই ক্ষেত্রে আমরা যে পণ্যগুলি আকাশপথে
পরিবহন করতে পারি সেগুলির বিষয়ে বিধিনিষেধ রয়েছে।
·
জলবায়ুগত কারণগুলি বিমান পরিবহনকে
ব্যাপকভাবে প্রভাবিত করে কারণ তারা প্রতিকূল আবহাওয়ায় উড়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে
পারে।
জনঘনত্ব বলতে কী বোঝো?
উঃ জনঘনত্ব বলতে বোঝায় কোন দেশ বা নিদিষ্ট
অঞ্চলের মোট আয়তনের তুলনায় ঐ দেশ বা অঞ্চলে প্রতিবর্গ কিমিতে কত সংখ্যক লোক বসবাস করে
তার পরিমানকে বোঝায়। অর্থাৎ জনঘনত্ব হল কোনো নিদিষ্ট আয়তনের ভূভাগ ও ঐ ভূভাগে বসবাসকারী
মোট জনসংখ্যার অনুপাত।
পরিবহণের প্রধান চারটি মাধ্যমের
নাম লেখো।
উঃ সড়ক পরিবহন, রেলপথ, বিমান পরিবহন এবং
জল পরিবহন ।
.jpg)
0 Comments