Ad Code

Ticker

7/recent/ticker-posts

ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো।Problems and solution of Indian agriculture WBBSE// CLASS 10// GEOGRAPHY

 ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো।Problems and solution  of Indian agriculture WBBSE// CLASS 10// GEOGRAPHY 



ভারতের ৫১ শতাংশের বেশি জনসংখ্যা কৃষিতে নিযুক্ত। ভারতে ২০১১-১২ সালে খাদ্যশস্যের (Foodgrains) উৎপাদন ২৫৯.২৯ মিলিয়ন টন হয়েছিল যা সাম্প্রতিক সময়ের সর্বাধিক উৎপাদন (INDIA- 2014; পৃ-৭১)। এইসব সত্ত্বেও ভারতীয় কৃষি নানান সমস্যার সম্মুখীনঃ- 

ভারতীয় কৃষির সমস্যা : 

অত্যধিক প্রকৃতি নির্ভরতা : ভারতের ১৪১ মিলিয়ন হেক্টর কৃষিজমির মধ্যে ৮৫ মিলিয়ন হেক্টর (৬০%) জমির ফসল উৎপাদন এখনও বৃষ্টি নির্ভর। বৃষ্টিপাত ঠিক ঠিক না হওয়ায় ফসল উৎপাদন হ্রাস পায়। জলসেচের আওতায় থাকা ৫৭ মিলিয়ন হেক্টরও পরোক্ষভাবে মৌসুমি বৃষ্টি নির্ভর। মৌসুমি বৃষ্টিপাতের ওপর অত্যধিক নির্ভরশীলতা ভারতীয় কৃষির প্রধান সমস্যা।

 উদবৃত্ত কম : ১২১.০২ কোটি জনসংখ্যার খাদ্যের জোগানের পর ভারতে উৎপন্ন ফসলের উদ্‌বৃত্ত খুবই কম। হেক্টর প্রতি উৎপাদন ২,৪৬২ কেজি। পুরোনো প্রথায় উৎপাদন এর জন্যে দায়ী। উৎপাদনে উদ্‌বৃত্ত কম হওয়ায় ভারতের কৃষি লাভজনক নয়। 

খাদ্যশস্যের প্রাধান্য : ভারতে খাদ্যশস্যের উৎপাদন ২,৫৪০ লক্ষ টন, তৈলবীজ ৩৩৮ লক্ষ টন, কার্পাস ৩৫০ লক্ষ টন। বাণিজ্যিক শস্যের উৎপাদন কম হওয়ায় কৃষকরা অর্থনীতিতে পিছিয়ে আছে।

 আঞ্চলিক বিশেষীকরণ : এক-একটি অঞ্চলে বিশেষ বিশেষ কৃষির উন্নয়ন ভারতীয় কৃষির উল্লেখযোগ্য সমস্যা। এতে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ঘটে নি। 


বহু ফসল উৎপাদন : বহু ফসলের উৎপাদন পরিবারের চাহিদা পূরণ করে। উদবৃত্ত সৃষ্টি করে না। ফসলের হেক্টর প্রতি উৎপাদন কমায়। ফসল উৎপাদন লাভজনক হয় না। এছাড়া - জীবিকা- সত্তাভিত্তিক কৃষি, ফসল ছাড়া পশুপালন, মৎস চাষ, অরণ্য সৃজন, পক্ষী পালনের মতো কৃষি উদ্যোগ ভারতে খুবই কম, মাথাপিছু কম উৎপাদন, বেড়ে চলা জনসংখ্যার চাপে ভারতীয় কৃষিতে বেকারত্ব বেশি, ক্ষুদ্র ও ভাগচাষির প্রাধান্য ভারতীয় কৃষির সমস্যা।


সমাধান : কৃষি সমস্যার সমাধানকল্পে ভারতীয় কৃষিতে নিম্নলিখিত উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে -

  1. প্রকৃতির নির্ভরতা কমানো : ভূপৃষ্ঠে জল সঞ্চয় বাড়িয়ে ভৌমজল নির্ভরতা কমাতে হবে। কৃষিতে আধুনিক জলসেচ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী জল সরবরাহ করে হেক্টর প্রতি উৎপাদন বাড়াতে হবে।
  2.  বাণিজ্যিক ফসলের উৎপাদন বৃদ্ধি : কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে মৃত্তিকার মান অনুযায়ী বাণিজ্যিক ফসল নির্বাচন করে চাষ করতে হবে। । 
  3. উদবৃত্ত বৃদ্ধি : বেশির ভাগ জমিকে জলসেচের আওতায় এনে শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগে জমির উর্বরতা বজায় রাখতে হবে। সংকর প্রজাতির বীজ, জৈব ও রাসায়নিক সার ব্যবহারের মধ্যে সামঞ্জুস্য ঘটিয়ে উৎপাদনশীলতাবাড়াতে হবে। 
  4. এছাড়া  ফসল উৎপাদনের সঙ্গে পশু, পাখি, মাছ চাষের উদ্যোগ বাড়াতে হবে। 
  5. কৃষির উপর জনসংখ্যার চাপ কমাতে হবে।
  6.  উৎপাদিত ফসলের মানের উন্নতি ঘটাতে হবে।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code