Ad Code

Ticker

7/recent/ticker-posts

দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও// Describe the Physiographic features of Deccan Plateau // WBBSE//10//GEOGRAPHY

 দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও// Describe the Physiographic features of Deccan Plateau // WBBSE//10//GEOGRAPHY 



দাক্ষিণাত্য মালভূমি 

অর্থ: ইংরেজি "Deccan" শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত এবং সুইডিশ শব্দ "ট্র্যাপ" শব্দের অর্থ সিঁড়ির ধাপ।

সংজ্ঞা: উপদ্বীপীয় মালভূমির বিস্তীর্ণ স্থান জুড়ে যে ভূমিভাগ দেখা যায় তাকে ডেকানট্র্যাপ  বলে।       

অবস্থান: উত্তরে সাতপুরা- মহাকাল পর্বত থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা থেকে পূর্বে পূর্বঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত, ত্রিভুজাকার ভূখণ্ড দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত।

আয়তন: প্রায় 13 লক্ষ 50 হাজার বর্গ কিমি।

উৎপত্তি: ক্রিটেসিয়াস যুগে উপদ্বীপীয় মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে নির্গত হয়ে অঞ্চলটিকে ঢেকে ফেলে। কালক্রমে লাভা জমাট বেঁধে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়। অঞ্চলটি দুই ভাগে বিভক্ত—-

i) পার্বত্য অংশ

\ii)মালভূমি অংশ।

দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য : 

1. এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা শিল্ড (shield) মালভূমির অংশ। 

2. অঞ্চলটি প্রাচীন গ্রানাইট, নিস প্রভৃতি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত।

 3. কোটি কোটি বছর ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে দাক্ষিণাত্য মালভূমির অনেক অংশ সময়ভূমি এবং তারমধ্যে কোথাও কোথাও ব্যবচ্ছিন্ন মেসা (mesa) ও বিউট (butte) ভূমিরূপে পরিণত হয়েছে।

 4. সমগ্র মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ ক্রমশ উঁচু। 

5. মালভূমির উত্তর-পশ্চিমাংশে লাভা গঠিত ডেকান ট্র্যাপ (Deccan Trap) অঞল দেখা যায়। ট্র্যাপ (trap) শব্দটির অর্থ সিঁড়ি। মহারাষ্ট্র মালভূমি নামে পরিচিত এই লাভা মালভূমির শীর্ষদেশ চ্যাপটা এবং পশ্চিম থেকে পূর্বে সিঁড়ির মত ধাপে ধাপে নেমে গেছে। 

6. ডেকান ট্র্যাপের দক্ষিণে কর্ণাটক মালভূমি রয়েছে। এই মালভূমির পূর্বাংশ বেশ সমতল এবং উন্মুক্ত এর নাম ময়দান। কিন্তু কর্ণাটক মালভূমির পশ্চিমাংশ খুবই উঁচুনীচু এবং ঢেউখেলানাে, বন্ধুর এর নাম মালদ। 

7. ত্রিভুজাকৃতি দাক্ষিণাত্য মালভূমির তিনদিক পর্বতবেষ্টিত। এগুলির মধ্যে উত্তরে আছে সাতপুরা মহাদেব মহাকাল-অজন্তা পর্বতশ্রেণি, পশ্চিমে আছে পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতমালা এবং পূর্বে আছে পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বতমালা। 

৪. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ প্রান্তের নাম আনাইমালাই পর্বত। এই পর্বতের আনামুদি বা আনাইমুদি (2695 মি) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ।


Reactions

Post a Comment

0 Comments

Ad Code