Ad Code

Ticker

7/recent/ticker-posts

পর্যটন ভূগোল ও পর্যটন ব্যবস্থাপনা( Tourism geography and its impact)

 পর্যটন ভূগোল ও পর্যটন ব্যবস্থাপনা( Tourism geography and its impact)



 পর্যটনের প্রভাব (Impact of Tourism): ভ্রমণ এবং পর্যটন বিশ্বের বৃহত্তম শিল্পগুলির মধ্যে একটি। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মত অনুযায়ী সাম্প্রতিককালে পর্যটন শিল্প বিশ্বের বড় শিল্পক্ষেত্র (তেল রফতানি, খাদ্য পণ্য বা অটোমোবাইল) সমূহকে ছাড়িয়ে গেছে, ও তার বৃদ্ধি উর্ধ্বমুখী। বিশ্বে কর্মসংস্থান সৃষ্টির পক্ষে এই পর্যটন শিল্পের উচ্চতর সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ বা আন্তর্দেশীয় পর্যটন একটি অঞ্চলের অর্থনীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। বহির্মুখী পর্যটন আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শুভেচ্ছাকে উৎসাহ দেয়। পর্যটনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি নিম্নরূপ


১। পর্যটনের অর্থনৈতিক প্রভাব (Economic Effects of Tourism): কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটনের ইতিবাচক প্রভাব রয়েছে। ২০১৭ সালে 'World Travel & Tourism Council' তাদের 'Economic Impact Report' এ উল্লেখ করেছে যে পৃথিবীর ১০ টি কর্মসংস্থানের মধ্যে ১ টি কর্মসংস্থান পর্যটন ক্ষেত্রে হয়ে থাকে ও যেভাবে পর্যটন ক্ষেত্রের উন্নতি হয়ে চলেছে তার মাধ্যমে তারা পূর্বাভাস দিয়েছে যে আগামী ৬ বছরে পৃথিবীর ৫ টি কর্মসংস্থানের মধ্যে ১ টি কর্মসংস্থান পর্যটন ক্ষেত্র থেকে প্রাপ্ত হবে।


কিছু অপ্রত্যাশিত ঘটনা যেমন সন্ত্রাসবাদ, রাজনৈতিক উত্থান, প্রভাবশালী আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয় একটি অঞ্চলে বিপর্যয় ডেকে আনতে পারে, যা কিছু সময়ের জন্য অভ্যন্তরীণ পর্যটনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। একটি গন্তব্য যত বেশি পর্যটনের উপর নির্ভর করবে ততই তার প্রভাব অনুভূত হবে এবং পুনরুদ্ধার আরও দীর্ঘতর হবে। যেমন-জম্মু ও কাশ্মীরের মানুষ পর্যটনের উপর নির্ভরশীল, তবে এই অঞ্চলের সন্ত্রাসবাদ পর্যটন ব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে যা অঞ্চলটির স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।


২। পর্যটন-এর পরিবেশগত প্রভাব (Environmental Effects of Tourism): টেকসই পর্যটনের ধারণা পর্যটন গন্তব্যে পরিবেশগত মূল্যবোধের সঞ্চার করে, যা জীবজগতকে মানুষের নেতিবাচক হস্তক্ষেপ থেকে রক্ষা করে ও প্রাকৃতিক বাসস্থানকে রক্ষা করে।

কোনও পর্যটন গন্তব্যের 'পর্যটক ধারণ ক্ষমতা এর থেকে বেশি টা পর্যটক আসলে তা ঐ গন্তব্যের প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে, যা 'Over N Tourism' নামে পরিচিত। প্যাটাগনিয়া মরুভূমির গ্রামীণ অঞ্চল, চিলির সামুদ্রিক উপকূল, স্পেন, মাউন্ট এভারেস্ট-এর প্রাকৃতিক পরিবেশে এই ধরনের 'Over Tourism'-এর প্রভাব লক্ষ্যণীয়। ২০১৬ সালের তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ টি প্রাকৃতিক উদ্যানে একবছরে ৪৪ মিলিয়ন পর্যটক এসেছিল, যার পরিবেশগত নেতিবাচক প্রভাব সামাল দিতে ঐ দেশের 'National Park Service' পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণের কথা ভাবছে। ৩। বৃহৎ উৎসবের প্রভাব (Effects of Mega Events):


অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ বা রাজকীয় বিবাহের মতো বৃহৎ উৎসবগুলি বিশ্বব্যাপী পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে, যার ফলে একটি হোস্ট গন্তব্য উপকৃত হয়। স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব রয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া উৎসবগুলি দেশের দীর্ঘ মেয়াদী পরিকাঠামোর উন্নতির জন্য অনুঘটক হিসাবেও কাজ করে।


২০১২ সালে লণ্ডন অলিম্পিকের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। এই বৃহৎ ক্রীড়া উৎসবের প্রভাবে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছিল। স্থানীয় পর্যটকরা অতিরিক্ত টিকিটের দাম দিতে না পারায় তারা এই বৃহৎ উৎসব দেখার জন্য সুযোগ পায়নি। এছাড়াও দেশের পরিকাঠামোর উন্নতির জন্য যে টাকা ব্যায়িত হয়েছিল তার কিছু অংশ দেশের মানুষের থেকে ট্যাক্সের মাধ্যমে নেওয়া হয়েছিল, অর্থাৎ স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছিল।


৪। পর্যটনের সামাজিক প্রভাব (Social Effects of Tourism): দীর্ঘদিন ধরে পর্যটনকে শান্তি ও সুরক্ষার চালক হিসাবে উল্লেখ করা হয়েছে। একবিংশ শতাব্দী পর্যটন উন্নয়নের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই সময়ের ক্রমবর্ধমান গন্তব্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে। পর্যটন গন্তব্যের স্থানীয় রীতিনীতি, খাদ্য, ঐতিহ্য এবং উৎসবগুলি স্থানীয় জনসমাজে ইতিবাচক প্রভ ফেলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে হোস্ট এবং অতিথিদের মধ্যে ব্যক্তিগত আদান প্রদান তাদের উভয়েরই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।


পর্যটন সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করতে পারে, তবে পর্যটনের বাণিজ্যিকীকরণ পর্যটন গন্তব্যের জনসমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিককালে 'হোম স্টে পর্যটন ব্যবস্থায়' পর্যটকদের অংশগ্রহণের প্রবণতা বৃদ্ধি এই পর্যটন গন্তব্যের মানুষের গোপনীয়তা নষ্ট করছে। উপসংহার: আলোচ্য অধ্যায়টি পর্যটন ব্যবস্থার একটি সামগ্রিক বর্ণনায় সে হয়েছে। 

Reactions

Post a Comment

0 Comments

Ad Code