Ad Code

Ticker

7/recent/ticker-posts

পর্যটন-এর ধারণা (Concept of Tourism)//পর্যটন ব্যবস্থার পরিধি ও প্রকৃতি (Scope and Content of Tourism)

 পর্যটন-এর ধারণা (Concept of Tourism)//পর্যটন ব্যবস্থার পরিধি ও প্রকৃতি (Scope and Content of Tourism)// CU//3RD SEMESTER// 2022



ভূমিকা (Introduction): ('ট্যুরিজম' শব্দটি সাধারণত একক শব্দ হিসাবে বিভিন্ন ধারণার জন্য ব্যবহৃত হয়, যেমন- ভূগোল, অর্থনীতি, ব্যবসা ও বিপণন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস এবং মনোবিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই বিষয়গুলির পৃথক পৃথক ধারণাগত কাঠামো থাকায় অনিবার্যভাবে দৃষ্টিভঙ্গি বৈপরীত্যের দিকে পরিচালিত হয়। ইংরাজি শব্দ 'Tourism' শব্দটি এসেছে ইংরাজি শব্দ 'Tourist' থেকে, Tourist'-এর অর্থ পর্যটক, আর পর্যটকের কমটি হল পর্যটন বা 'Tourism Compact Oxford dictionary অনুযায়ী Tourist'-এর অর্থ হল 'a person who travels for pleasure আর 'Tourism'-এর অর্থ হল 'the business of organizing and running holidays and visit to places of interest', অর্থাৎ, পর্যটন হল একটি কার্য যা ছুটির দিন যাপনের উদ্দেশ্যে পছন্দের কোনও স্থানে ভ্রমণকে বোঝায়।

১৯৪১ সালে, হুনজিকার এবং ক্রাফট জার্মান ভাষায় লেখা 'Grundrib s Der Allgemeinen Eremdenverkehrslehre' শীর্ষক পুস্তকে পর্যটনকে সংজ্ঞায়িত করেছিলেন, যার ইংরাজী অনুবাদ হল- "Tourism is the sum of the phenomena and relationships arising from the travel and stay of non-residents, insofar as they do not lead to permanent residence and are not connected with any earning activity." অর্থাৎ, “পর্যটন হল সেই ঘটনা যা কোনও স্থানে অনাবাসিকদের ভ্রমণ ও থাকার সাথে সম্পর্কিত, এই অনাবাসিকরা অনর্থক কারণে সেখানে স্থায়ীভাবে বসবাস করে না এবং কোনও উপার্জনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে না।"

 

১৯৭৬ সালে ট্যুরিজম সোসাইটি অফ ইংল্যান্ড পর্যটনের সংজ্ঞা দিয়েছিল, সেটি হল- "Tourism is the temporary, short-term movement of people to destinations outside the places where they normally live and work and their activities during the stay at each destination. It includes movements for all purposes". অর্থাৎ, পর্যটন হল "মানুষের নিজস্ব বাসস্থানের বাইরে নির্দিষ্ট গন্তব্যে অস্থায়ী ও স্বল্প পরিসরে গমনের ঘটনা, যার মধ্যে প্রতিটি গন্তব্যে থাকা, কাজ করা এবং বিভিন্ন ক্রিয়াকলাপ সাথে সম্পর্কিত। এই ঘটনাতে সমস্ত ক্রিয়াকলাপেরই চলমান উদ্দেশ্য রয়েছে।”

 

১৯৮২ সালে ম্যাথিসন এবং ওয়াল তাদের লেখা Tourism Economic Physical and Social Impacts' শীর্ষক পুস্তকে পর্যটনকে সংজ্ঞায়িত করেছেন। তাঁদের মতে, “The temporary movement of people to destinations outside their usual places of work and residence, the activities undertaken during their stay in those destinations, and the facilities created to cater to their needs." অর্থাৎ, কোনও ব্যাক্তি যখন তার নিজস্ব চাহিদা মেটানোর উদ্দেশ্যে বাসস্থান ও কর্মস্থানের বাইরের কোনও গন্তব্যে অস্থায়ী ভ্রমণ করেন, তাকেই পর্যটন বলে।

 

ভ্রমণ সংস্থাগুলির আন্তর্জাতিক ইউনিয়ন (International Union of Tourism Organizations-IUOTO) এর মত অনুযায়ী (William. 5, 2014) 'any person visiting a country, region or place other than that in which he or she has their usual place of residence', necessarily places an emphasis upon overnight stops as a defining feature of tourism, অর্থাৎ, কোনও ব্যক্তি যখন তার বাসস্থানের বাইরের কোনও দেশ বা অঞ্চলে বিশেষত রাত্রি যাপনের উদ্দেশ্যে গমন করেন, সেই বিষয়টিকেই পর্যটন বলে আখ্যায়িত করা যায়।

 

পর্যটন ভূগোলের ধারণা (Concept of Tourism Geography): পর্যটন অধ্যয়নের জন্য ভূগোলের মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন, কারণ পর্যটনের প্রকৃতিই হল ভৌগলিক। পর্যটন বিশ্বের বৃহত্তম শিল্পগুলির মধ্যে একটি। পর্যটন সম্বন্ধিত আলোচনা বর্তমানে ভূগোলের আলোচনার অন্তর্ভুক্ত, যা মূলত মানবীয় ভূগোলের শাখা রূপে আত্মপ্রকাশ করেছে।

 

১৯২০ সালে প্রথম মানবীয় ভূগোলের শাখা রূপে পর্যটন ভূগোল আত্মপ্রকাশ করে। ১৯২০ এবং ১৯৩০-এর দশকে আমেরিকান ও জার্মান অর্থনৈতিক ভূগোলে পর্যটন সম্পর্কিত প্রাথমিক গবেষণা শুরু হয় ও তার উপর ভিত্তি করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে পর্যটনের গন্তব্যস্থলের অর্থনৈতিক প্রভাব নিয়ে আঞ্চলিক গবেষণা শুরু হয়েছিল। এই সময়ে ব্রিটেনের সমুদ্র তীরবর্তী পর্যটন গন্তব্যগুলির উপর গবেষণা করা হয়েছিল। এরপর, কানাডাতে ভূগোলবিদগণ স্ক্যানডিনেভিয়ার পর্যটন গন্তব্যের উপর গবেষণা করেছিলেন। ১৯৬০-১৯৭০ সালের মধ্যে পর্যটন ভূগোলের আলোচনার ক্ষেত্রটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এই সময়ে অ্যাংলো আমেরিকান ও ফরাসি ভূগোলবিদরা পর্যটন ভূগোলে গবেষণার সুনির্দিষ্ট পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটিয়ে ছিলেন। ফলশ্রুতি রূপে, পর্যটন ভূগোল তার আলোচনার মধ্যে ভূগোলের বিভিন্ন ঐতিহ্য ও পদ্ধতির পরিসরকে অন্তর্ভুক্ত করে।

 

পর্যটন ভূগোলের সাথে প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, স্থানিক বিশ্লেষণ, মানবিক ভূগোল, প্রয়োগিক ভূগোল, আচরণগত ভূগোল নিবিড়ভাবে যুক্ত। আধুনিক পৃথিবীর সাম্প্রতিক উদ্বেগ, বিশ্বায়ন, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনীতি পর্যটন ভূগোলের আলোকে আলোচিত হয়। পর্যটন ভূগোল; পর্যটনের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব, পর্যটন ও সমাজতত্ত্ব এবং পর্যটন স্থান সম্পর্কিত বিষয়গুলির বিশদ বর্ণনা করে। কোনও স্থানের পর্যটনের বিবরণ ঐ স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূ-দৃশ্যের সাথে সম্পর্কিত যা পর্যটন ব্যবস্থাকে ভৌগলিক করে তুলেছে ও পর্যটন ভূগোলের আলোচনার ক্ষেত্র তথ্য পরিধি বিস্তার লাভ করেছে। ভূগোলের অন্যান্য ক্ষেত্রের মত পর্যটন ভূগোলের আলোচনার বিভিন্ন পন্থা রয়েছে। প্রথম পন্থাটি হল 'পরিমাণবাচক পন্থা (Quantitative approach) এবং দ্বিতীয়টি হল 'সামাজিক পন্থা (Sociological approach)। 'পরিমাণবাচক পন্থা' মূলত পর্যটকদের উৎস স্থান, পর্যটন গন্তব্য ও এই দুইয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করে। সামাজিক পন্থা' মুলত সমাজের উপর পর্যটনের প্রভাব আলোচনা করে।

 

পর্যটন ব্যবস্থার পরিধি ও প্রকৃতি (Scope and Content of Tourism); পর্যটন ব্যবস্থার প্রকৃতি ও পরিধি আলোচনার ক্ষেত্রে এর সাথে সম্পর্কিত কিছু বিষয় সম্বন্ধে জানা খুবই প্রয়োজনীয়। এগুলি নিম্নরূপ

আকর্ষণ (Attraction): এটি কোনও স্থানের একটি প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য যা পর্যটকদের অবসর ভিত্তিক প্রয়োজন মেটাতে পারে।

সাংস্কৃতিক ঐতিহ্য (Cultural Heritage): সংস্কৃতিক ঐতিহ্য একটি সম্প্রদায় যারা বিকশিত জীবনযাত্রার একটি বহিঃপ্রকাশ যা পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে পরিচালিত হয়।

গন্তব্য (Destination): এটি এমন এক স্থান যেখানে পর্যটকরা বেড়াতে যান। এবং কমপক্ষে ২৪ ঘণ্টা সেখানে থাকেন। গন্তব্য পর্যটনের প্রয়োজনীয় উপাদানের যোগান দেয়।

ইকোট্যুরিজম (Ecotourism): এটি একধরনের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা যেখানে পরিবেশকে রক্ষা করে পর্যটন ব্যবস্থা চালানো হয়। এই ব্যবস্থায় নির্বিঘ্নে প্রাকৃতিক এলাকায় পরিবেশের উপর নিম্ন প্রভাব রেখে বাণিজ্যিক স্বার্থ সুরক্ষার চেষ্টা করে পর্যটন চালানো হয়। এর অর্থ প্রাকৃতিক অঞ্চলে দায়বদ্ধ ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের উন্নতিসাধন।

অতিথি/দর্শনার্থী (Visitor): একজন অনাবাসী ব্যক্তি যিনি ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন।

 

মধ্যস্থতাকারী (Intermediaries): পর্যটন মধ্যস্থতাকারী হলেন সেই ব্যক্তিবর্গ যারা পর্যটন পণ্য (Tourism Product ) বিক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এরা হলেন পাইকার, ট্যুর অপারেটর, বুকিং কেন্দ্র, অনলাইন ট্রাভেল এজেন্সি । সফর সূচী (Itinerary): সফরের একটি নথিভুক্ত পরিকল্পনা।

অবসর (Leisure): কর্মবিহীন সময়ে আরাম করা।

বিনোদন (Recreation): কর্মবিহীন সময়ে মানসিক আনন্দের উদ্দেশ্যে গৃহীত কার্যাবলী।

স্থান (Site): এটি পর্যটন গন্তব্যের একটি স্থান যার একটি নির্দিষ্ট প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে।

পর্যটন বহন ক্ষমতা (Tourism Carrying Capacity): কোনো পর্যটন কেন্দ্র একটি নির্দিষ্ট সময়ের পরিসরে যত জন সর্বোচ্চ পর্যটককে সন্তুষ্ট করতে পারে তাকে পর্যটন বহন ক্ষমতা বলে।

 

 

 

Reactions

Post a Comment

0 Comments

Ad Code