পঞ্চম অধ্যায়: আবহবিকার// নবম শ্রেণী // ভূগোল// পার্ট ০১
(১) বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ-
1. সকল যান্ত্রিক আবহবিকারে নিম্নলিখিত কোন্ বিষয়টির ভূমিকা সর্বাধিক –
(ক) আদ্রতা
(খ) জল
(গ) উষ্ণতা
(ঘ) বায়ুর চাপ
2. পিঁয়াজের খোলার মত শিলা স্তর খুলে যাওয়াকে –
(ক) ক্ষুদ্রকণা বিশরণ
(খ) শল্কমোচন
(গ) পিণ্ডবিশরন
(ঘ) জলযোজন
3. বন্দুকের গুলি ছোঁড়ার মত আওয়াজ শোনা যায় –
(ক) শল্কমোচন প্রক্রিয়ায়
(খ) খন্ডীকরণ প্রক্রিয়ায়
(গ) ক্ষুদ্রকণা বিশরন প্রক্রিয়ায়
(ঘ) প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরন প্রক্রিয়ায়
4. শিলা আবহবিকার হলে পদার্থের –
(ক) অপসারণ ঘটে
(খ) একই স্থানে থাকে
(গ) নেমে আসে
(ঘ) কোনোটিই নয়
5. নিম্নলিখিত কোন্ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে –
(ক) নিরক্ষীয়
(খ) ক্রান্তীয় মৌসুমী
(গ) সাভানা
(ঘ) ক্রান্তীয় মরু অঞ্চলে
6. নিম্নলিখিত কোন্ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে –
(ক) নিরক্ষীয়
(খ) ক্রান্তীয় মৌসুমী
(গ) সাভানা
(ঘ) ক্রান্তীয় মরু অঞ্চলে
7. আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাস্তরের উপরে গঠিত শিথিল শিলাচূর্ণ হলো –
(ক) রেগোলিথ
(খ) সোলাম
(গ) মৃত্তিকা
(ঘ) স্ট্যালাকটাইট
8. ঊষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান
প্রক্রিয়াটি হল -
(ক) লবন কেলাস গঠন
(খ) তুষার খণ্ডীভবন
(গ) ক্ষুদ্র কণা বিশরন
(ঘ) প্রস্তর চাই বিছিন্নকরণ
৯. রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ার
প্রক্রিয়া হল –
(ক) জারন
(খ) অঙ্গারযোজন
(গ) দ্রবণ
(ঘ) আর্দ্রবিশ্লেষণ
১০.শল্কমোচন প্রক্রিয়াটি হল-
(ক) ব্যাসল্ট
(খ) গ্রানাইট
(গ) বেলেপাথর
(ঘ) কাদাপাথরে
১১. যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার দেখা
যায় –
(ক) শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে
(খ) উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে
(গ) নিরক্ষীয় অঞ্চলে
(ঘ) মরু অঞ্চলে
১২. চুনাপাথর ক্যালশিয়াম বাইকার্বনেট পরিণত
হয়-
(ক) জারন
(খ) অঙ্গারযোজন
(গ) জলযোজন
(ঘ) আর্দ্রবিশ্লেষণ
১৩. গ্রানাইট শিলায় যে ধরনের আবহবিকার দেখা
যায় –
(ক) শল্কমোচন
(খ) ডার্ট ক্রাকিং
(গ) বোল্ডার কিডিং
(ঘ) অক্সিডেশন
১৪.যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্টি হয়
(ক) খনিজ যৌগ
(খ) খনিজ
(গ) ক্ষুদ্র শিলাখন্ড
(ঘ) মাটি
১৫.শল্কমোচন বেশী দেখা যায়-
(ক) মরু অঞ্চলে
(খ) মেরু অঞ্চলে
(গ) আর্দ্র অঞ্চলে
(ঘ) সামুদ্রিক অঞ্চলে
(২)
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
1. আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে শিলার ভাঙ্গনকে কি বলে?
উত্তরঃ- আবহবিকার
2. আবহাওয়ার উপাদানের প্রভাবে শিলার ভৌত পরিবর্তনকে কী বলে?
উত্তরঃ- যান্ত্রিক
আবহবিকার
3. রাসায়নিক আবহবিকারের আবহাওয়ার কোন্ উপাদানের ভূমিকা সব থেকে বেশি?
উত্তরঃ- আদ্রতা
4. জৈব রাসায়নিক আবহবিকার ঘটায় এমন একটি বুদ্ধিমান প্রাণীর নাম লেখ।
উত্তরঃ- মানুষ
5. ক্রান্তীয় অরণ্য অঞ্চলে কোন্ প্রকার মৃত্তিকা সৃষ্টি হয়?
উত্তরঃ- ল্যাটেরাইট
6. আবহাওয়ার উপাদানের প্রভাবে শিলার রাসায়নিক পরিবর্তনকে কি বলে?
উত্তরঃ- রাসায়নিক
আবহবিকার
7. আবহবিকারজনিত পদার্থ অপসারিত হলে তাকে কি বলে?
উত্তরঃ- ক্ষয়ীভবন
8. আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে?
উত্তরঃ- নগ্নীভবন
9. শিলার কোন ধর্ম যান্ত্রিক আবহবিকারের জন্য দায়ী?
উত্তরঃ- স্থিতিস্থাপকতা
10. চারনোজেম মৃত্তিকা কোন্ পদ্ধতিতে সৃষ্টি হয়?
উত্তরঃ- ক্যালসিফিকেশন
11. গাছের ডাল , পাতা, ফুল ও ফল পচে কি সৃষ্টি হয়?
উত্তরঃ হিউমাস
12. কোন আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়?
উত্তরঃ জারনের
ফলে
13. শিলার খনিজের সাথে মৃদু কার্বনিক অ্যাসিডযুক্ত জলের বিক্রিয়া ঘটে তাকে কি
বলে?
উত্তরঃ কার্বনেশন
(৩) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
আবহবিকার বলতে কী বোঝো?
উত্তরঃ- আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা
বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিয়োজন ঘটার প্রক্রিয়াকে
আবহবিকার বলে।
আবহবিকার কয় প্রকার ও কি কি?
তিন প্রকার
১. যান্ত্রিক আবহবিকার
২. রাসায়নিক আবহবিকার
৩. জৈবিক আবহবিকার
যান্ত্রিক আবহবিকার কাকে বলে?
উত্তরঃ তাপমাত্রার পরিবর্তন, কেলাস গঠন শিলাস্তরের
চাপের হ্রাস বৃদ্ধির জন্য শিলার ভৌত পরিবর্তন ঘটলে শিলা চুর্নবিচুর্ন হয় তাকে যান্ত্রিক
আবহবিকার বলে।
ভূপৃষ্ঠের কোথায় বেশী যান্ত্রিক আবহবিকার
হয়?
উত্তরঃ উষ্ণ মরু অঞ্চল , উচ্চ পার্বত্য অঞ্চল,
তুন্দ্রা অঞ্চল, মেরু অঞ্চল
শল্কমোচন কি?
উত্তরঃ উষ্ণতার প্রসর বেশী হলে, শিলা ভিতরে
ও বাইরে মধ্যে সংকোচন ও প্রসারনের তারতম্য ঘটে। ফলে শিলার স্তর পিঁয়াজের খসার মত খুলে
যায় তাই একে শল্কমোচন বলে।
রাসায়নিক আবহবিকার কাকে বলে?
উত্তরঃ বায়ুতে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড , জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় উপাদান এবং জল ও অম্ল যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চুর্নবিচুর্ন তাকে রাসায়নিক আবহবিকার বলে।
আর্দ্রবিশ্লেষণ কি?
উত্তরঃযখন জল হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন ভেঙ্গে শিলারস্তরের খনিজের সাথে মিশে বিক্রিয়া ঘটে রাসায়নিক পরিবর্তন করে আর্দ্রবিশ্লেষণ বলে।
জৈবিক আবহবিকার কাকে বলে?
উত্তরঃ গাছপালার শিকড় শিলাস্তরের মধ্যে ঢুকে ফাটল ধরিয়ে যান্ত্রিক আবহবিকার ঘটায় । যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার ছাড়াও উদ্ভিদ ও প্রাণীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিলাখন্ডকে চূর্ণ বিচুর্ণ করে থাকে । ইঁদুর, খরগোশ, প্রেইরি কুকুর, পিঁপড়ে, কেঁচো, উই প্রভৃতি মৃৎভেদী প্রাণীরা মাটিতে গর্ত খুঁড়ে ভেতরের শিলাচূর্ণ, মাটি ইত্যাদি উপরের পৃষ্ঠে নিয়ে আসে । এভাবে উদ্ভিদ এবং প্রাণীজগৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিলাখন্ডকে চূর্ণবিচূর্ণ করে থাকে । এরকম আবহবিকার কে জৈবিক আবহবিকার বলে ।
কলিকরন কি
উত্তরঃ
শিটিং কি?
উত্তরঃ গ্রানাইট জাতীয় শিলার উপরে চাপ অপসারিত হলে ঐ শিলা পাতের মত পাতলা পাতলা স্তরে ফেটে বেরিয়ে যায় তাকে
ক্ষয়ীভবন কাকে বলে?
উত্তরঃ- যে ক্রিয়ায় বিভিন্ন গতিশীল প্রাকৃতিক
শক্তির সাহায্যে চূর্ণ-বিচূর্ণ শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় সেই প্রক্রিয়াটি
হলো ক্ষয়ীভবন।
প্রস্তর চাঁই খন্ডিকরণ কাকে বলে?
উত্তরঃ- সমান্তরাল বা সমকোণী ফাটল এর সাহায্যে
একটি বড় শিলাখণ্ড বা শিলাস্তর বিভিন্ন খন্ডে পরিণত হলে সে প্রক্রিয়াকে প্রস্তর চাঁই
খন্ড বলে।
জারণ বা অক্সিডেশন বলতে কী বোঝো?
উত্তরঃ- লোহার সঙ্গে মিশে থাকা খনিজের সঙ্গে বায়ুমণ্ডলে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে অক্সিডেশন বা জারণ বলে।
জলযোজন বা হাইড্রেশন কাকে বলে?
উত্তরঃ- শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জলযোজন বলে।

0 Comments