উচ্চমাধ্যমিক
ভূগোল
কিছু
গুরুত্বপূর্ণ পার্থক্য
· ক্রান্তীয় ঘূর্নবাত ও নাতিশীতোষ্ণ
ঘূর্নবাতের পার্থক্য
|
বিষয় |
ক্রান্তীয় ঘূর্নবাত |
নাতিশীতোষ্ণ ঘূর্নবাত |
|
সংজ্ঞা |
নিরক্ষরেখার উভয়দিকে ৫º থেকে ২৩১/২ º অক্ষরেখা বরাবর কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
রেখার মাঝে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্নবাত বলে। |
উত্তর ও দক্ষিণ গোলার্ধে ৩৫º থেকে ৬৫º অক্ষাংশে দুই বিপরীতধর্মী বায়ুর ( মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু এবং ক্রান্তীয়
অঞ্চল থেকে আগত উষ্ণ – আর্দ্র বায়ু ) সংঘর্ষে উষ্ণবায়ু সীমান্ত বরাবর শীতলবায়ুর উপর প্রবল বেগে উপরে উঠে যায় একে নাতিশীতোষ্ণ
ঘূর্নবাত বলে। |
|
অবস্থান - |
নিরক্ষরেখার উভয়দিকে ৫º থেকে ২৩১/২ º অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। |
উত্তর ও দক্ষিণ গোলার্ধে
৩৫º থেকে ৬৫º অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। |
|
ব্যাস |
১০০ কিমি থেকে ৭০০ কিমি পর্যন্ত হয়। |
২০০ কিমি থেকে ৩০০০ কিমি পর্যন্ত হয় |
|
বিস্তার |
অপেক্ষাকৃত ছোটো। উল্লম্ভ
গভীরতা বেশী |
অপেক্ষাকৃত বড় । উল্লম্ভ
গভীরতা অপেক্ষাকৃত কম। |
|
উৎপত্তিস্থল
|
সমুদ্রর উপর |
স্থল বা ভুমিভাগের উপর |
|
উৎপত্তি সময় |
গ্রীষ্ম ও শরত কাল |
শীতকাল |
|
উৎপত্তি |
নিরক্ষরেখার উভয়দিকে ৫º থেকে ২৩১/২ º অক্ষরেখা বরাবর কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী
অঞ্চলে সমুদ্রজল অধিক উষ্ণ হওয়ার জন্য বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়
ফলে ঐ জায়গাতে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়
। তখন চারপাশের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু প্রবল বেগে কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে
নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। |
দুই বিপরীতধর্মী বায়ুর ( মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল
থেকে আগত উষ্ণ – আর্দ্র বায়ু ) সংঘর্ষে উষ্ণবায়ু সীমান্ত বরাবর শীতলবায়ুর উপর প্রবল বেগে উপরে উঠে যায়। |
|
গতিবেগ |
৫০ থেকে ৪০০ কিমি |
৩০ থেকে ৩৫ কিমি |
|
দিক |
সমুদ্র থেকে স্থল্ভাগের দিকে প্রবাহিত
হয় |
পশ্চিমা বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। পশ্চিম থেকে পুর্বে প্রবাহিত হয় |
|
স্থায়িত্ব |
স্বল্প সময় |
দীর্ঘ সময় |
|
তীব্রতা |
বিধ্বংসী |
অপেক্ষাকৃত কম |
|
|
|
|




0 Comments