উচ্চমাধ্যমিক ভূগোলের ২১ টি সঠিক উত্তর নির্বাচনের প্রশ্ন উত্তর// প্রশ্নমান ১// টার্গেট ২০২৪// Multiple choice question of class 12 wbhse// target 2024// part 12 // #12
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :1x21-21
(i) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে— (a) বহির্জাত প্রক্রিয়া (b) অন্তর্জাত প্রক্রিয়া (c) পর্যায়ন প্রক্রিয়া (d) ভূমি ভাস্কর্য।
(ii) ভৌমজলের প্রধান উৎস হল - (a) নদী ও হিমবাহের জল (b) বৃষ্টিপাত ও তুষারগলা জল (c) সামুদ্রিক জল ও সহজাত জল (d) জলাশয় ও নদীর জল।
(iii) সমুদ্রতরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হল- (a) সমুদ্র জলের উষ্ণতা (b) সমুদ্র জলের লবণতা (c) বায়ুপ্রবাহ (d) সমুদ্র জলের চাপ।
(iv) কেরলের উপকূলে পুরোদেশীয় বাঁধের পিছনে বহু সংখ্যায় দেখা যায় - (a) প্রবাল প্রাচীর (b) হ্রদ (c) কয়াল (d) বালিয়াড়ি।
(v) শুষ্ক ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে ‘প্যানফ্যান' নামে অভিহিত করেছেন- (a) হ্যাক (b) ডেভিস (c) লসন (d) এল সি কিং।
(vi) গ্রিক শব্দ ‘dendron' কথার অর্থ হল- (a) কাণ্ড (b) গাছ (c) পাতা (d) শিকড়।
(vii) পিনেট জলনির্গম প্রণালী আকৃতি হয়- (a) নিমপাতা (b) তেঁতুলপাতা (c) গমপাতা (d) কলাপাতার মতো।
(viii) একটি আদর্শ মাটির পরিলেখে- (a) দুটি স্তর (b) তিনটি স্তর (c) চারটি স্তর (d) পাঁচটি স্তর গড়ে ওঠে।
(ix) জেট বায়ুপ্রবাহ দেখা যায়- (a) ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে (b) ঊর্ধ্ব স্ট্যাটোস্ফিয়ারে (e) ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে (d) স্ট্র্যাটোপজে।
(x) পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে বলে- (a) হ্যারিকেন (b) সুপার সাইক্লোন (c) টর্নেডো (d) টাইফুন।
(xi) 4 O'clock Rain' দেখা যায়- (a) মৌসুমী জলবায়ু অঞ্চলে (b) ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে (c) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে (d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
(xii) জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়- (a) জলজে উদ্ভিদে (b) সাধারণ উদ্ভিদে (c) লবণাম্বু উদ্ভিদে (d) মরু উদ্ভিদে।
(xiii) মিথেন গ্যাসের প্রধান উৎস হল - (a) বনভূমি (b) জলাভূমি (c) মরুভূমি (d) শস্যভূমি।
(xiv) বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী হ'ল– (a) CO2 (b) H2O (c) HFC (d) N2O.
(xv) পৃথিবীর সর্বাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি সংঘটিত হয়— (a) ভারত ও আটলান্টিক মহাসাগরে (b) ভারত ও প্রশান্ত মহাসাগরে (c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে (d) সুমেরু ও প্রশান্ত মহাসাগরে।
(xvi) ভারতের একটি অভয়ারণ্যের নাম হল- (a) সুন্দরবন (b) গোরুমারা (c) কানহা (d) কাজিরাঙা।
(xvii) একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল- (a) ঘূর্ণিঝড় (b) ভূমিকম্প (c) সুনামি (d) ভূপাল গ্যাস বিপর্যয়।
(xviii) সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তার নাম হল – (a) কৃষিকাজ (b) শিল্পকর্ম (c) পরিবহণ (d) পরামর্শদান।
(xix) চারটি শস্য সমন্বয়ের তত্ত্বীয় মান হবে- (a) 20% (b) 25% (c) 30% (d) 35%
(xx) ভিটিকালচার বলতে বোঝায় - (a) ফুলের চাষ (b) ফলের চাষ (c) আঙ্গুরের চাষ (d) ভেষজ উদ্ভিদের কাজ।
(xxi) উন্নয়নের জীবনরেখা বলে – (a) জলপথকে (b) স্থলপথকে (c) রজ্জুপথকে (d). বিমানপথকে।
.jpg)
0 Comments