ভারতে জলসেচের পদ্ধতিগুলি কি কি? // What are the important method of irrigation // মাধ্যমিক ভূগোল // গুরুতবপূর্ণ প্রশ্ন উত্তর
ভারতে জলসেচের পদ্ধতিগুলি মূলত তিন প্রকার । যথা – ১. খাল , ২. কূপ ও নলকূপ এবং ৩. জলাশয় । এদের মধ্যে খাল মাধ্যমে শতকরা প্রায় ৪১ ভাগ , কূপ দ্বারা শতকরা প্রায় ৩২ ভাগ , জলাশয় দ্বারা শতকরা প্রায় ১৭ ভাগ এবং অন্যান্য উপায়ে শতকরা প্রায় ১০ ভাগ জমিতে জলসেচ করা হয় । এদের মধ্যে নিম্নলিখিত পদ্ধতিগুলি গুরুত্বপূর্ণ।
কূপঃ
অবস্থান: উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু ও মহারাষ্ট্রে এই জলসেচ পদ্ধতি চালু আছে।
শ্রেণিবিভাগ : কৃপ দু-প্রকারের
(ক) স্থায়ী কূপঃযেসব কুপ থেকে সারা বছর জল পাওয়া যায় তাদের স্থায়ী কূপ বলে এই কূপের চারপাশ বাঁধিয়ে নেওয়া যায়।
(খ) অস্থায়ী কূপ : যে কূপের জলপ্রাপ্তি ঋতুভিত্তিক, তাকে অস্থায়ী কৃপ বলে, এগুলি কাঁচা থেকে যায়।
নলকূপ :
নরম পলিগঠিত অঞ্চলে লোহা বা পলিথিনের পাইপ বসিয়ে বিদ্যুৎ বা ডিজেলচালিত পাম্পের সাহায্যে কৃষিজমিতে জলসেচ করাকে নলকূপের মাধ্যমে জলসেচ বলা হয়।
অবস্থান : পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়।
শ্রেণিবিভাগ : নলকূপ দু-প্রকারের হয়—
(ক) গভীর নলকূপ : ভূগর্ভের গভীর অংশ থেকে যে কূপের সাহায্যে জল তোলা হয় তাকে গভীর নলকূপ বলে।
(খ) অগভীর নলকূপ : স্বল্প গভীর অংশ থেকে যে কূপের সাহায্যে জল তোলা হয় তাকে অগভীর নলকূপ বলে। ভারতে মোট সেচসেবিত জমির ৬৩% অঞ্চলে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়।
খাল
'নদী থেকে খাত সৃষ্টির মাধ্যমে জলকে কৃষিজমির সন্নিহিত অংশ পর্যন্ত নিয়ে যাওয়ার পর যান্ত্রিক পদ্ধতিতে বা মানুষের দ্বারা জলসেচ করাকে খালের মাধ্যমে জলসেচ বলে।
অবস্থান : পাঞ্জাব সমভূমি, উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে খালের মাধ্যমে সেচকার্য অধিক প্রচলিত।
খালের শ্রেণিবিভাগ : খাল দু-প্রকারের-
(ক) প্লাবন খাল : বাঁধ, জলাধার নির্মাণ না করেই নদী থেকে সরাসরি খাল কাটাকে প্লাবন খাল বলে। নদীতে জল বাড়লে তবেই প্লাবন খালে জল বাড়ে।
(খ) নিত্যবহ খাল: নদীতে বাঁধ দিয়ে নির্মিত জলাধার থেকে যখন খাল কাটা হয় তখন তাকে নিত্যবহ খাল বলে। এই ধরনের খালে বারো মাসই জল থাকে। ভারতে মোট সেচসেবিত জমির ২৬% অঞ্চলে খালের মাধ্যমে জলসেচ করা হয়।
#wb #class12 #geography #HS #mp #education #madhyamik #ভূগোল #উচ্চমাধ্যমিক #geographyteacher #geography #everyone #class8 #WBBSE #geographyteacher #letslearngeography #geographia #WBBSE #geography
#geography #WBBSE #geographia #letslearngeography #geography #everyone #class8 #WBBSE #geographyteacher #wb #class12 #geography #HS #mp #education #madhyamik #ভূগোল #উচ্চমাধ্যমিক #geographyteacher
#geography #WBBSE #geographia #letslearngeography #geography #everyone #class8 #WBBSE #geographyteacher #wb #class12 #geography #HS #mp #education #madhyamik #ভূগোল #উচ্চমাধ্যমিক #geographyteacher
#geography #everyone #class8 #WBBSE #geographyteacher #wb #class12 #geography #HS #mp #education #madhyamik #ভূগোল #উচ্চমাধ্যমিক #geographyteacher #geography #WBBSE #geographia #letslearngeography

.jpg)
0 Comments