Ad Code

Ticker

7/recent/ticker-posts

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? // মাধ্যমিক ভূগোল// ২০২৪// WBBSE//WB 10 GEOGRAPHY// 2024// Which irrigation system is famous in south india?

 দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন?  // মাধ্যমিক ভূগোল// ২০২৪// WBBSE//WB 10 GEOGRAPHY// 2024// Which irrigation system is famous in south india?



মৌসুমি বায়ুর খামখেয়ালিময় বৃষ্টিপাতের কারণে প্রায় সারা ভারত জুড়েই জলসেচ করা হয় । আঞ্চলিক বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে এক এক অঞ্চলে এই পদ্ধতি এক একরকম । উত্তর ভারতে যেখানে সেচখাল ও নলকূপের সাহায্যে জলসেচ অধিক প্রচলিত , তেমনই আবার ভারতের দক্ষিনাঞ্চলে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত ।

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে জলাশয়ের মাধ্যমে জলসেচের অধিক প্রসার ঘটেছে।

দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কারণ—


(১) অপ্রবেশ্য শিলার উপস্থিতি দাক্ষিণাত্য মালভূমির বিস্তীর্ণ অঞ্চলে অপ্ৰবেশ্য শিলাস্তর থাকায় বৃষ্টির জল মাটি ভেদ করে মাটির গভীরে যেতে পারে না বলে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে পুকুর বা জলাশয় তৈরি করে তা থেকে জলসেচ করা হয়।

(২) বন্ধুর ভূপ্রকৃতি এখানকার ভূ-প্রকৃতি বন্ধুর বলে খাল খনন করাও সম্ভব নয়।দক্ষিণ ভারতের ভূমি প্রাচীন গ্রানাইট ও নিস শিলায় গঠিত। এইরূপ কঠিন শিলা স্তর খাল খনন করা কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ।

(৩) বৃষ্টির জলের স্বল্পতা দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে বছরের সব সময়ে নদীগুলিতে জল থাকে না।

(৪) নদীর স্বল্প প্রবাহমানতা তাছাড়া, দক্ষিণ ভারতের সর্বত্র নদী প্রবাহিত না হওয়ায় জলাশয় খনন করে সেচের কাজ করা হয়।

(৫)কঠিন ও ও প্রবেশ্য শিলা গঠিত দক্ষিণ আত্ম মালভূমির অপ্রবেশ্য শিলাস্তরের ভেদ করে বৃষ্টির জল মাটির নিচে সঞ্চিত হতে পারে না। ভৌম জলের অভাবে এই অঞ্চলে কূপ ও নলকূপের প্রচলন খুব কম।

Reactions

Post a Comment

0 Comments

Ad Code